এইমাত্র
  • তাহিরপুরে মাদকসহ যুবক আটক
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে গজারিয়ায় সর্বস্তরের মানুষের সংবর্ধনা
  • ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ
  • ট্রেনে ঈদ যাত্রার ২৬ মে’র টিকিট বিক্রি চলছে
  • চাঁদপুরের পথে তারেক রহমান
  • ভারতের মধ্যপ্রদেশের ঐতিহাসিক মসজিদকে মন্দির ঘোষণা আদালতের
  • যুদ্ধবিরতির মেয়াদ ৪৫ দিন বাড়াল ইসরায়েল-লেবানন
  • বায়ুদূষণের শীর্ষে আজ লাহোর, ঢাকার বেশ উন্নতি
  • ট্রেনে ঈদ যাত্রার ২৬ মে’র টিকিট বিক্রি আজ
  • দেশের ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
  • আজ শনিবার, ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৬ মে, ২০২৬
    আন্তর্জাতিক

    ইরান হয় চুক্তি করবে, না হয় নিশ্চিহ্ন হয়ে যাবে: ট্রাম্প

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৫ মে ২০২৬, ১২:৪৫ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৫ মে ২০২৬, ১২:৪৫ পিএম

    ইরান হয় চুক্তি করবে, না হয় নিশ্চিহ্ন হয়ে যাবে: ট্রাম্প

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৫ মে ২০২৬, ১২:৪৫ পিএম
    সংগৃহীত ছবি

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ফের হুমকি দিয়ে বলেছেন, তেহরানকে হয় ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক চুক্তিতে পৌঁছাতে হবে, নয়তো সম্পূর্ণ ধ্বংসের মুখোমুখি হতে হবে। তিনি বলেন, তারা হয় চুক্তি করবে, না হয় নিশ্চিহ্ন হয়ে যাবে।

    যুক্তরাষ্ট্রের একটি সম্প্রচার মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প ইরানকে এই হুমকি দিয়েছেন। খবর আলজাজিরার। 

    তিনি বলেন, তেহরান তাদের কিছু সমরাস্ত্র সরিয়ে নিয়েছে। তারা কী প্রস্তুতি নিচ্ছে, আমরা তা পুরোপুরি জানি।

    ইরানের ভূগর্ভস্থ মিসাইল মোতায়েনের প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, তারা ভূগর্ভ থেকে কিছু মিসাইল বের করেছে। হামলা হলে একদিনের মধ্যেই সেগুলোর অস্তিত্ব শেষ হয়ে যাবে।

    সাক্ষাৎকারে বর্তমান ইরানি প্রশাসনের বিষয়ে একটি মিশ্র মূল্যায়ন তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। তাদের কূটনৈতিক আচরণের ধরনে পরিবর্তন এসেছে ইঙ্গিত করে তিনি বলেন, আমার মনে হয় অনেক দিক থেকেই তারা এখন অনেক বেশি যৌক্তিক।

    সাবেক কর্মকর্তাদের চেয়ে নতুন কর্মকর্তাদের ‘বেশি বুদ্ধিমান’ হিসেবে অভিহিত করে ট্রাম্প বলেন, নতুনরা প্রথম বা দ্বিতীয় স্তরের কর্মকর্তাদের চেয়ে বেশি বুদ্ধিমান, যারা এখন আর দায়িত্বে নেই।

    ইরানের ভূখণ্ড থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প জানান, এটি নিরাপত্তার চেয়ে প্রচারণার বিষয়। তিনি বলেন, আমি মনে করি না যে এটি খুব প্রয়োজন, তবে জনসংযোগের দিক থেকে এর গুরুত্ব আছে।

    হাস্যরসের সুরে তিনি আরও বলেন, ভুয়া সংবাদমাধ্যমের জন্য এটি উদ্ধার করা জরুরি। আর আমিই প্রথম বলেছিলাম যে, আমরা এটি উদ্ধার করব।

    লিঙ্কন মেমোরিয়াল রিফ্লেক্টিং পুলে ট্রাম্প বলেন, যদি যুদ্ধবিরতি না হয়, তবে আপনাদের ইরান থেকে শুধু বিশাল আলো বেরোনোর ​​দিকেই তাকিয়ে থাকতে হবে। তাদের দ্রুত চুক্তিতে স্বাক্ষর করা উচিত। যদি তারা স্বাক্ষর না করে, তবে তাদের অনেক ভোগান্তি পোহাতে হবে।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…