এইমাত্র
  • সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই
  • তারাগঞ্জে সিঁদ কেটে চুরি, নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুট
  • মাদক কারবারে বাধা দেওয়ায় মিরসরাইয়ে ছেলের হাতে বাবা খুন
  • কালিয়াকৈরে কৃত্রিমভাবে কলা পাকানোর অভিযোগ
  • কুমিল্লায় পৌঁছেছেন তারেক রহমান
  • ফারাক্কা দিবসে রাজশাহীতে মানববন্ধন
  • সিংড়ায় দুর্ধর্ষ ডাকাতি, ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট
  • তাহিরপুরে মাদকসহ যুবক আটক
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে গজারিয়ায় সর্বস্তরের মানুষের সংবর্ধনা
  • ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ
  • আজ শনিবার, ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৬ মে, ২০২৬
    দেশজুড়ে

    তাহিরপুরে মাদকসহ যুবক আটক

    জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৬ মে ২০২৬, ১২:২১ পিএম
    জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৬ মে ২০২৬, ১২:২১ পিএম

    তাহিরপুরে মাদকসহ যুবক আটক

    জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৬ মে ২০২৬, ১২:২১ পিএম

    সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা থেকে ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেলসহ সাগর মিয়া (২০) নামে বাংলাদেশী নাগরিক আটককে আটক করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। শুক্রবার (১৫ মে) বিকেলে উপজেলা বিরেন্দ্রনগর বিওপির টহলদল বিরেন্দ্রনগর এলাকা থেকে আটক করে।

    আটক সাগর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন বড়ছড়া গ্রামের মো: রহম আলীর ছেলে।

    বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮বিজিবি) এর অধীনস্থ বিরেন্দ্রনগর বিওপির বিশেষ টহল দল অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে মোটরসাইকেল যোগে ১৮৯০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ বাংলাদেশে ফেরত আসার সময় বিরেন্দ্রনগর এলাকা থেকে আটক করে।

    আটক ইয়াবা ট্যাবলেটের মূল্য ৫ লাখ ৬৭ হাজার টাকা। এর সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানিয়েছেন, আটক আসামিকে ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেলসহ তাহিরপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরধারীসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…