এইমাত্র
  • মৃত্যুর আগে ইরানের সাবেক সেনাপ্রধানের শেষ বার্তা প্রকাশ
  • এবার আলু-পেঁয়াজ রপ্তানির বিষয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দুর
  • থাইল্যান্ডে ট্রেন-বাস সংঘর্ষে ভয়াবহ আগুন, নিহত ৮
  • যেসব ব্যাংকে টাকা রাখা নিরাপদ
  • বিসিবি নির্বাচনের তপশিল ঘোষণা, ভোট ৭ জুন
  • ব্রিজ আছে, রাস্তা নেই: উদ্বোধনে গিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া পানিসম্পদ প্রতিমন্ত্রীর
  • হাম উপসর্গে মৃত্যু ২, শনাক্ত ১৬৯ জন
  • চাঁদপুরে বিশ্ব খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের মানচিত্রে যারা বসবাস করে, সবাই বাংলাদেশি: জ্বালানি মন্ত্রী
  • স্বৈরাচারের পথে হাঁটছে সরকার: জামায়াতে আমির
  • আজ শনিবার, ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৬ মে, ২০২৬
    দেশজুড়ে

    মুন্সিগঞ্জে ১০ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ: সৎ মামা আটক

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৮:২৭ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৮:২৭ পিএম

    মুন্সিগঞ্জে ১০ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ: সৎ মামা আটক

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৮:২৭ পিএম

    মুন্সিগঞ্জের সিরাজদিখানে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে।আজ শনিবার (১৬ মে) বিকেল ৩টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চান্দের চর গ্রামের মদিনাপাড়ায় নিজ বসতবাড়ি থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের সৎ মামাকে আটক করা হয়েছে।

    নিহত আছিয়া আক্তার (১০) ওই গ্রামের কুয়েত প্রবাসী আনোয়ার হোসেন ও নাজমা বেগম দম্পতির মেয়ে।
     
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসী আনোয়ার হোসেনের বাড়িতে তার স্ত্রী নাজমা বেগম ও সৎ শ্যালক রাজা বসবাস করতেন। শনিবার বিকেলে ঘরের ভেতর আছিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। নিহতের গলায় শ্বাসরোধের চিহ্ন এবং ধর্ষণের প্রাথমিক আলামত পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, ধর্ষণের পর শিশুটিকে হত্যা করা হয়েছে।
     
    ​ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সৎ মামা রাজা (৪৫)-কে আটক করে। আটক রাজা বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার তেঁতুলবাড়িয়া গ্রামের মৃত আইয়ুব আলী হাওলাদারের ছেলে।

    সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। শিশুটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে এবং প্রাথমিকভাবে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের সৎ মামাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
     
    ​ওসি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…