এইমাত্র
  • ব্রিজ আছে, রাস্তা নেই: উদ্বোধনে গিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া পানিসম্পদ প্রতিমন্ত্রীর
  • হাম উপসর্গে মৃত্যু ২, শনাক্ত ১৬৯ জন
  • চাঁদপুরে বিশ্ব খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের মানচিত্রে যারা বসবাস করে, সবাই বাংলাদেশি: জ্বালানি মন্ত্রী
  • স্বৈরাচারের পথে হাঁটছে সরকার: জামায়াতে আমির
  • কুমিল্লাকে বিভাগ করার আশ্বাস প্রধানমন্ত্রীর, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনেরও ঘোষণা
  • উদ্বোধনের সাড়ে তিন বছরের মাথায় ক্ষত রাজবাড়ীর ২ সেতুতে
  • ফুলবাড়ীর সাবেক উপজেলা চেয়ারম্যান নজির আর নেই
  • নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নিলেন ড. মোশারফ
  • বাকৃবিতে থ্যালাসেমিয়া রোগ বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম
  • আজ শনিবার, ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৬ মে, ২০২৬
    জাতীয়

    ব্রিজ আছে, রাস্তা নেই: উদ্বোধনে গিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া পানিসম্পদ প্রতিমন্ত্রীর

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৬:৩৭ পিএম
    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৬:৩৭ পিএম

    ব্রিজ আছে, রাস্তা নেই: উদ্বোধনে গিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া পানিসম্পদ প্রতিমন্ত্রীর

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৬:৩৭ পিএম

    পঞ্চগড়ের বোদা উপজেলায় টাঙ্গন নদীর ওপর নির্মিত ধরধরা সেতু উদ্বোধন করতে গিয়ে সংযোগ সড়কের বেহাল অবস্থা ও কাজের মান দেখে ক্ষোভ প্রকাশ করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ (এমপি)।  

    শনিবার (১৬ মে) দুপুরে বোদা উপজেলার কালিয়াগঞ্জ-মীর্জাপুর সড়কে প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ধরধরা সেতু ও এর দুই পাশের সংযোগ সড়কের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

    উদ্বোধনের পর সেতু ও সংযোগ সড়ক পরিদর্শন শেষে ধরধরা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। এসময় কাজের মান নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানান প্রতিমন্ত্রী।

    প্রতিমন্ত্রী বলেন, আমি আমার জীবদ্দশায় এমন বিব্রতকর পরিস্থিতিতে কখনো পড়িনি। ব্রিজ হয়েছে ব্রিজের একপাশ দিয়ে গাড়ি ঘোড়া নিয়ে মানুষ যে যাতায়াত করবে এরকম কোন রাস্তা নাই। সাড়ে পাঁচ কোটি টাকার ব্রিজ নির্মাণ হয়েছে। ঠিকাদার এত নিম্নমানের কাজ করেছে যে এর আগে এত নিম্ন মানের কোন কাজ দেখিনি। আগে এ অবস্থার কথা জানলে উদ্বোধন করতে আসতাম না। 

    এই সময় প্রতিমন্ত্রী রাস্তার থেকে ব্রীজের প্রস্থ বেশি হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। সেই সাথে কাজের অনিয়মের বিষয়ে তদন্ত ও দ্রুত রাস্তা নির্মাণে তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে কথা বলবেন বলবেন জানান।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোয়েল রানা, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

    এর আগে সকালে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ (এমপি) বোদা উপজেলা পরিষদের প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত সম্প্রসারিত ভবনের উদ্বোধন করেন। পরে সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারের মাঝে এক বান্ডেল করে ঢেউটিন ও ৩ হাজার টাকা করে নগদ সহায়তা বিতরণ করেন।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…