নোয়াখালীর সুবর্ণচর উপজেলার এক জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে প্রশাসন।
শনিবার (১৬ মে) বিকেলে উপজেলার চরজব্বার ইউনিয়নের ইমানআলী বাজার এলাকার আবদুস সামাদ ওরপে ডাক্তার সামাদের বাড়ি থেকে চালগুলো উদ্ধার করা হয়।
অভিযুক্ত মো. আবদুস সামাদ নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর পদে রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সামাদের বাড়িতে সরকারি চাল মজুদ করে রাখা হচ্ছিল। পরে এসব চাল বেশি দামে বিক্রি করা হতো। শনিবার এলাকাবাসী বিষয়টি জানতে পেরে সামাদের বাড়িতে যান। সেখানে একটি কক্ষে বিপুল পরিমাণ সরকারি চালের বস্তা দেখতে পান তারা। পরে বিষয়টি প্রশাসন ও পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে ৯৯ বস্তা চাল উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে রাখেন।
এ বিষয়ে আবদুস সামাদ বলেন, “আমার ছোট ভাই ডাক্তার আজগর একজন ডিলার। তাই বাড়িতে চাল রাখা হয়েছিল।
সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে চালগুলো উদ্ধার করা হয়েছে। বৈধ কাগজপত্র আছে কি না তা যাচাই করা হচ্ছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এফএস