এইমাত্র
  • গাজায় হামলায় ফিলিস্তিনি যোদ্ধাদের প্রধান নিহত
  • বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ গ্রেফতার
  • ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে: তথ্যমন্ত্রী
  • মৃত্যুর আগে ইরানের সাবেক সেনাপ্রধানের শেষ বার্তা প্রকাশ
  • এবার আলু-পেঁয়াজ রপ্তানির বিষয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দুর
  • থাইল্যান্ডে ট্রেন-বাস সংঘর্ষে ভয়াবহ আগুন, নিহত ৮
  • যেসব ব্যাংকে টাকা রাখা নিরাপদ
  • বিসিবি নির্বাচনের তপশিল ঘোষণা, ভোট ৭ জুন
  • ব্রিজ আছে, রাস্তা নেই: উদ্বোধনে গিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া পানিসম্পদ প্রতিমন্ত্রীর
  • হাম উপসর্গে মৃত্যু ২, শনাক্ত ১৬৯ জন
  • আজ শনিবার, ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৬ মে, ২০২৬
    দেশজুড়ে

    বরগুনার বেতাগীতে ডাকাতের গুলিতে বাড়ির মালিক গুলিবিদ্ধ, আটক- ৩

    মাহমুদুর রহমান, বরগুনা প্রতিনিধি প্রকাশ: ১৬ মে ২০২৬, ১০:২৫ পিএম
    মাহমুদুর রহমান, বরগুনা প্রতিনিধি প্রকাশ: ১৬ মে ২০২৬, ১০:২৫ পিএম

    বরগুনার বেতাগীতে ডাকাতের গুলিতে বাড়ির মালিক গুলিবিদ্ধ, আটক- ৩

    মাহমুদুর রহমান, বরগুনা প্রতিনিধি প্রকাশ: ১৬ মে ২০২৬, ১০:২৫ পিএম

    বরগুনার বেতাগী উপজেলায় একটি বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের গুলিতে ওই বাড়ির মালিক মোঃ রিমন পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তবে এ ঘটনার পরপরই জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। 

    শনিবার (১৬ মে) দুপুর ২টার দিকে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হারুন অর রশীদ হাওলাদার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার (১৫ মে) দিবাগত রাত ২ টার দিকে বেতাগী উপজেলার কিসমত করুনা নামক এলাকার বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বেতাগীর বাসিন্দা রিমনের বাড়িতে হানা দেয় ডাকাত দেলের সদস্যরা। এ সময় ঘরের দরজার নিচ থেকে গুলি করলে বাড়ির মালিক রিমনের পায়ে গুলিবিদ্ধ হয়। পরে চার থেকে পাঁচ জন ডাকাত সদস্য ঘরে প্রবেশ করে রিমনের মায়ের গলায় থাকা একটি স্বর্ণালংকার নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা খবর পেয়ে পুলিশে খবর দিয়ে রিমনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 

    এ বিষয়ে বেতগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হারুন অর রশীদ হাওলাদার বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পরপরই জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। 

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…