এইমাত্র
  • অর্থনৈতিক করিডরের উপকার ৩ দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত
  • বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
  • আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • হজের প্রাক-নিবন্ধনে দিতে হবে যেসব তথ্য
  • শরীরে বাদুড় বসার পর জলাতঙ্কে ১১ বছরের শিশুর মৃত্যু
  • প্রাথমিকে ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই: আপিল বিভাগ
  • ভরিতে স্বর্ণের দাম বাড়লো ২ হাজার ২১৬ টাকা
  • অভিন্ন প্রশ্নপত্র ও নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থায় চলছে এইচএসসি পরীক্ষা
  • আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ, ক্রু নিখোঁজ
  • এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ
  • আজ বৃহস্পতিবার, ১৮ আষাঢ়, ১৪৩৩ | ২ জুলাই, ২০২৬
    জাতীয়

    টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১ জুলাই ২০২৬, ০৪:২১ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১ জুলাই ২০২৬, ০৪:২১ পিএম

    টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১ জুলাই ২০২৬, ০৪:২১ পিএম
    ছবি: সংগৃহীত

    আগামী আগস্ট মাসে সরকারি চাকরিজীবীদের জন্য টানা ৪ দিনের ছুটি উপভোগ করতে পারবেন। তবে ৪ দিনের এই ছুটি কাটানোর জন্য পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে একদিনের ঐচ্ছিক ছুটি সমন্বয় করতে হবে।

    সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগস্ট মাসের ২৬ তারিখ (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। তবে এ ক্ষেত্রে চাঁদ দেখার ওপর তারিখ পরিবর্তনের বিষয়টি নির্ভরশীল।

    কীভাবে মিলবে ৪ দিনের ছুটি?

    আগামী ২৬ আগস্ট (বুধবার) ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটির পর দিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার)। এর পরের দুদিন ২৮ ও ২৯ (শুক্র ও শনিবার) যথাক্রমে সাপ্তাহিক ছুটি।

    এক্ষেত্রে কেবল একদিনের অর্থাৎ ২৭ আগস্ট ছুটি নিলেই মোট চার দিনের টানা ছুটি উপভোগ করতে পারবেন চাকরিজীবীরা।

    কাদের এই ছুটি প্রযোজ্য

    ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং অধিকাংশ বেসরকারি অফিসে সাধারণত ছুটি পালন করা হয়। তবে জরুরি সেবার আওতাভুক্ত প্রতিষ্ঠান ও কর্মীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হয় না।

    এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি ও গ্যাস সরবরাহ ব্যবস্থা, ফায়ার সার্ভিস, টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা, ডাক বিভাগ, হাসপাতাল ও চিকিৎসাসেবা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন, জরুরি যানবাহন ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মীরা।

    অন্যদিকে, ওই সময় ব্যাংক খোলা বা বন্ধ থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে আদালতের কার্যক্রম চালু থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…