রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল্লাহ আল নোমান (২৭) কে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইছড়ি থানার এসআই মোঃ রিয়াজুল ইসলাম রানা শেখ সঙ্গীয় ফোর্সসহ বাঘাইছড়ি থানাধীন মারিশ্যা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাতুব্বর পাড়া ব্রিজের উপর থেকে ১০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ আব্দুল্লাহ আল নোমানকে আটক করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮- ৩৬ (১) এর সংশ্লিষ্ট ধারায় বাঘাইছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতার হওয়া আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
এসআর