এইমাত্র
  • গাজায় হামাস কমান্ডারকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৮
  • নেত্রকোনায় সড়ক উন্নয়ন প্রকল্পে লে-আউট পরিবর্তনের অভিযোগ
  • সরিষাবাড়ীতে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন
  • ফারাক্কা দেশের মানুষের কাছে প্রতিরোধের প্রতীক: মির্জা ফখরুল
  • শরীয়তপুরে চিকিৎসার অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ, হামলা-ভাঙচুর
  • মাগুরায় এক কবিরাজের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ
  • জীবননগরে সাজাপ্রাপ্ত আসামিসহ ২জন গ্রেফতার
  • নেত্রকোনায় ধান শুকানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত আ.লীগ নেতার মৃত্যু
  • গাজীপুরে মাদক নির্মূলের দাবিতে মানববন্ধন
  • কুমিল্লা বিভাগ করার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী
  • আজ শনিবার, ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৬ মে, ২০২৬
    দেশজুড়ে

    শরীয়তপুরে চিকিৎসার অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ, হামলা-ভাঙচুর

    বিপ্লব হাসান হৃদয়, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৩:১০ পিএম
    বিপ্লব হাসান হৃদয়, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৩:১০ পিএম

    শরীয়তপুরে চিকিৎসার অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ, হামলা-ভাঙচুর

    বিপ্লব হাসান হৃদয়, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৩:১০ পিএম

    চিকিৎসাধীন অবস্থায় এক রোগীর মৃত্যুর ঘটনায় শরীয়তপুর সদর হাসপাতালে দায়িত্বরত এক চিকিৎসককে মারধরের অভিযোগ উঠেছে রোগীর স্বজনদের বিরুদ্ধে। হামলায় চিকিৎসক, হাসপাতালের অফিস সহায়ক ও আনসার সদস্যসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। এ সময় হাসপাতালের ইমারজেন্সি অবজারভেশন ওয়ার্ডে ভাঙচুরের ঘটনাও ঘটে।

    শুক্রবার (১৫ মে) রাত ১ টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালের ইমারজেন্সি অবজারভেশন ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত চিকিৎসক মেডিকেল অফিসার নাসির ইসলাম (২৯) কে আশঙ্কাজনক অবস্থায় হেলিকপ্টারে করে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। 

    অন্যান্য আহতরা হলেন  শরীয়তপুর সদর হাসপাতালের অফিস সহায়ক এসকেন্দার শেখ (৫৮), আনসার গার্ড কমান্ডার এপিসি আব্বাস আলী (৪৬), আনসার সদস্য সোহেল সরদার (২৫), কামরুল (৩০), আজিজুল হক (২৬) ও কাউসার (২৮)। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

    হাসপাতাল সূত্র ও আহতদের সঙ্গে কথা বলে জানা যায়, শরীয়তপুর পৌরসভার উত্তর বিলাসখান এলাকার লাল মিয়া কাজী (৪৫) হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার রাত ১০টার দিকে সদর হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এরপর চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে অভিযোগ এনে রাত ১টার দিকে রোগীর স্বজনরা হাসপাতালে উত্তেজনা সৃষ্টি করেন।

    অভিযোগ রয়েছে, ৭০ থেকে ৮০ জনের একটি দল ইমারজেন্সি অবজারভেশন ওয়ার্ডে ঢুকে চিকিৎসক নাসির ইসলামের ওপর হামলা চালায়। হামলাকারীরা তার মাথায় পাথর ও লাঠি দিয়ে আঘাত করে এবং কিল ঘুষি মেরে গুরুতর আহত করে। চিকিৎসককে রক্ষা করতে গেলে অফিস সহায়ক এসকেন্দার শেখ ও পাঁচ আনসার সদস্যকেও মারধর করা হয়।

    পরে আহত চিকিৎসক নাসির ইসলামকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সোলাইমান কাজী (আল আমিন) ও জসীম উদ্দিন নামে দুজনকে আটক করেছে পুলিশ।

    আহত চিকিৎসক নাসির ইসলাম বলেন, লাল মিয়া হার্ট অ্যাটাকের রোগী ছিলেন। রোগীর অবস্থা খারাপ দেখে তাকে ঢাকা মেডিকেলে রেফার করি। কিন্তু স্বজনরা রাতে নিতে রাজি হয়নি। পরে শুনি রোগীর মৃত্যু হয়েছে। এরপর কয়েকজন রুমে ঢুকে আমাকে পাথর দিয়ে আঘাত করে এবং শরীরের বিভিন্ন স্থানে মারধর করে।

    অন্যদিকে নিহত লাল মিয়া কাজীর পুত্রবধূ লাকি আক্তার অভিযোগ করে বলেন, হাসপাতালে নেওয়ার পর ডাক্তার কিছু ওষুধ ও ইনজেকশন দেন। এরপর আমার শ্বশুরের অবস্থা আরও খারাপ হয়। আমরা কয়েকবার ডাক্তারকে ডেকেছি, কিন্তু তিনি কেবিনে আসেননি। পরে প্রায় এক ঘণ্টা পর এসে জানান, তিনি মারা গেছেন।

    শরীয়তপুর সদর উপজেলার পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। মামলার প্রস্তুতি চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আল আমিন ও জসীম নামে দুজনকে আটক করা হয়েছে।

    ১০০ শয্যা বিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মিতু আক্তার বলেন, চিকিৎসক নাসির ইসলামের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে। হামলার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে। পাশাপাশি আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে। চিকিৎসকদের ওপর এভাবে হামলা চলতে থাকলে চিকিৎসাসেবা ব্যাহত হবে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…