এইমাত্র
  • দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধে এক ব্যক্তিকে কুপিয়ে জখম
  • শিক্ষকরা নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী
  • অর্থনৈতিক করিডরের উপকার ৩ দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত
  • বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
  • আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • হজের প্রাক-নিবন্ধনে দিতে হবে যেসব তথ্য
  • শরীরে বাদুড় বসার পর জলাতঙ্কে ১১ বছরের শিশুর মৃত্যু
  • প্রাথমিকে ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই: আপিল বিভাগ
  • ভরিতে স্বর্ণের দাম বাড়লো ২ হাজার ২১৬ টাকা
  • অভিন্ন প্রশ্নপত্র ও নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থায় চলছে এইচএসসি পরীক্ষা
  • আজ বৃহস্পতিবার, ১৮ আষাঢ়, ১৪৩৩ | ২ জুলাই, ২০২৬
    খেলা

    ইসরাইলের গুলিতে ফিলিস্তিনের গোলরক্ষক নিহত

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০২:২৯ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০২:২৯ পিএম

    ইসরাইলের গুলিতে ফিলিস্তিনের গোলরক্ষক নিহত

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০২:২৯ পিএম
    সংগৃহীত ছবি

    অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আল-আশকার নিহত হয়েছেন। 

    ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) এক বিবৃতিতে জানিয়েছে, সপ্তাহের শুরুতে ইসরাইলি দখলদার বাহিনীর ছোড়া গুলিতে ৩২ বছর বয়সি এই ফুটবলারের মৃত্যু হয়।

    পিএফএর দাবি, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান যুদ্ধ শুরুর পর আল-আশকারসহ শত শত ক্রীড়া ব্যক্তিত্ব প্রাণ হারিয়েছেন। সংস্থাটির তথ্য অনুযায়ী, এ সময় এক হাজারেরও বেশি ফিলিস্তিনি ক্রীড়াবিদ নিহত হয়েছেন।

    পারিবারিক জীবনেও নতুন অধ্যায় শুরু করেছিলেন আল-আশকার। মাত্র পাঁচ মাস আগে তিনি বিয়ে করেছিলেন। তার স্ত্রী বর্তমানে তাদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। তার মৃত্যুর খবরে পরিবার, সতীর্থ, ফিলিস্তিনি ক্রীড়া অঙ্গন এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবলপ্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

    আল-আশকারের মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছে চিলির ফুটবল ক্লাব ডেপোর্তিভো প্যালেস্তিনো। বুধবার (১ জুলাই) দেওয়া এক বিবৃতিতে ক্লাবটি জানায়, ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আল-আশকারের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এমন ঘটনার ধারাবাহিকতায় আমরা গভীর দুঃখ প্রকাশ করছি এবং ন্যায়বিচার ও শান্তির আহ্বান জানাচ্ছি।

    তবে ইসরাইলি কর্তৃপক্ষ এ ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…