এইমাত্র
  • দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধে এক ব্যক্তিকে কুপিয়ে জখম
  • শিক্ষকরা নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী
  • অর্থনৈতিক করিডরের উপকার ৩ দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত
  • বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
  • আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • হজের প্রাক-নিবন্ধনে দিতে হবে যেসব তথ্য
  • শরীরে বাদুড় বসার পর জলাতঙ্কে ১১ বছরের শিশুর মৃত্যু
  • প্রাথমিকে ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই: আপিল বিভাগ
  • ভরিতে স্বর্ণের দাম বাড়লো ২ হাজার ২১৬ টাকা
  • অভিন্ন প্রশ্নপত্র ও নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থায় চলছে এইচএসসি পরীক্ষা
  • আজ বৃহস্পতিবার, ১৮ আষাঢ়, ১৪৩৩ | ২ জুলাই, ২০২৬
    দেশজুড়ে

    উলিপুরে বসতভিটার পাশে গভীর গর্ত করে মাটি কাটার অভিযোগ

    সাজাদুল ইসলাম, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০২:৪০ পিএম
    সাজাদুল ইসলাম, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০২:৪০ পিএম

    উলিপুরে বসতভিটার পাশে গভীর গর্ত করে মাটি কাটার অভিযোগ

    সাজাদুল ইসলাম, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০২:৪০ পিএম

    কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মাদারটারী ফকিরপাড়া এলাকায় বসতভিটার পাশ ঘেঁষে গভীর গর্ত করে পুকুরের মাটি কাটার অভিযোগ উঠেছে দুই প্রতিবেশীর বিরুদ্ধে। এতে বসতভিটার একাংশ ধসে পড়ে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. ছক্কু মিয়া। এ ঘটনায় তিনি উলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    অভিযুক্তরা হলেন, একই এলাকার মৃত মেহের আলীর ছেলে আব্দুর রহমান (৬০) ও আব্দুর রাজ্জাক (৪৫)।

    লিখিত অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ছক্কু মিয়ার বসতভিটার পাশেই অভিযুক্তদের একটি পুকুর রয়েছে। দীর্ঘদিন ধরে আব্দুর রহমান ও আব্দুর রাজ্জাক বসতভিটার সীমানা ঘেঁষে গভীর গর্ত করে পুকুর থেকে মাটি উত্তোলন করে আসছেন। এতে বসতভিটার একাংশ ধসে পুকুরে পড়ে যায়। একাধিকবার নিষেধ করা হলেও তারা মাটি কাটা বন্ধ না করে আরও গভীরভাবে মাটি উত্তোলন করেন। ফলে বসতভিটাসহ বাড়ির অংশবিশেষ ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

    অভিযোগে আরও বলা হয়েছে, গত ১৮ জুন সকাল প্রায় ১০টার দিকে অভিযুক্তরা পুনঃরায় পুকুরের পাড় থেকে মাটি কাটতে শুরু করলে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এ বিষয়ে প্রতিবাদ জানালে তারা ছক্কু মিয়া ও তাঁর পরিবারের সদস্যদের মারধর এবং প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

    ভুক্তভোগী ছক্কু মিয়া জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি। পরে বাধ্য হয়ে তিনি আইনি প্রতিকার চেয়ে উলিপুর থানায় লিখিত অভিযোগ করেন।

    এ ব্যাপারে অভিযুক্ত আব্দুর রহমানের দাবি, ছক্কু মিয়ার বাড়ির একটি অংশ এখনো তাদের সীমানার মধ্যে রয়েছে। তবে বিষয়টি নিয়ে এলাকাবাসীর বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে, তা তারা মেনে নিয়েছেন বলে জানান তিনি।

    এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, "বিষয়টি নিয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা যাচাই করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…