এইমাত্র
  • দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধে এক ব্যক্তিকে কুপিয়ে জখম
  • শিক্ষকরা নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী
  • অর্থনৈতিক করিডরের উপকার ৩ দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত
  • বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
  • আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • হজের প্রাক-নিবন্ধনে দিতে হবে যেসব তথ্য
  • শরীরে বাদুড় বসার পর জলাতঙ্কে ১১ বছরের শিশুর মৃত্যু
  • প্রাথমিকে ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই: আপিল বিভাগ
  • ভরিতে স্বর্ণের দাম বাড়লো ২ হাজার ২১৬ টাকা
  • অভিন্ন প্রশ্নপত্র ও নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থায় চলছে এইচএসসি পরীক্ষা
  • আজ বৃহস্পতিবার, ১৮ আষাঢ়, ১৪৩৩ | ২ জুলাই, ২০২৬
    দেশজুড়ে

    ভূমিহীনদের সরকারি খাসজমি দখলের অভিযোগ

    মোত্তাসিম সিকদার রাজীব, কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৩:০০ পিএম
    মোত্তাসিম সিকদার রাজীব, কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৩:০০ পিএম

    ভূমিহীনদের সরকারি খাসজমি দখলের অভিযোগ

    মোত্তাসিম সিকদার রাজীব, কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৩:০০ পিএম

    গাজীপুরের কাশিমপুরে ভূমিহীন ও অসহায় পরিবারের জন্য সরকারিভাবে বরাদ্দ দেওয়া খাস খতিয়ানের জমি জোরপূর্বক দখল করে বালি ভরাট ও বাউন্ডারি নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তি নজরুল ইসলামের বিরুদ্ধে। 

    এ ঘটনায় সরকারি কাজে বাধা, ভয়ভীতি প্রদর্শন ও হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ করেছেন দায়িত্বপ্রাপ্ত ভূমি কর্মকর্তা।

    অভিযোগ সূত্রে জানা যায়, ২০২২-২০২৩ অর্থবছরে গাজীপুরে ভূমিহীন আশ্রয়ণ প্রকল্পের আওতায় ১১০টি পরিবারকে দ্বিকক্ষ বিশিষ্ট ঘরসহ জমি বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে গাজীপুর মহানগরীর কাশিমপুরের ৩ নম্বর ওয়ার্ডের গোবিন্দবাড়ী মৌজার গোবিন্দবাড়ী এলাকায় ৮টি ভূমিহীন পরিবারকে ঘর ও জমি প্রদান করা হয়।

    অভিযোগ অনুযায়ী, গত ৩০ জুন সকালে স্থানীয় প্রভাবশালী নজরুল ইসলাম তার পৈত্রিক সম্পত্তির পাশের আশ্রয়ণ প্রকল্পের বরাদ্দকৃত খাস খতিয়ানের প্রায় ৫ শতাংশ জমি জোরপূর্বক দখল করে সেখানে বালি ভরাট এবং বাউন্ডারি নির্মাণ শুরু করেন।

    বিষয়টি জানতে পেরে আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগী পরিবারগুলো কাশিমপুর ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ওয়াজেদ আলী খানকে অবহিত করেন। পরে তিনি অফিসের কর্মচারীদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে দখল ও নির্মাণকাজে বাধা দিলে অভিযুক্ত ব্যক্তি তাদের অকথ্য ভাষায় গালিগালাজ, মারমুখী আচরণ এবং ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

    এ ঘটনায় সহকারী ভূমি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ওয়াজেদ আলী খান বাদী হয়ে কাশিমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

    অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নজরুল ইসলাম বলেন, "থানায় একটি অভিযোগ হয়েছে বলে জেনেছি। আমিও থানায় যাব। আমি কোনো সরকারি জমি দখল করিনি। বরং তারাই আমার পৈত্রিক সম্পত্তির প্রায় ৫০ পয়েন্ট জমি দখল করে নিয়েছে।"

    এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মো. খালিদ হোসেন বলেন, "ভূমিহীন পরিবারের জন্য বরাদ্দকৃত খাসজমি জবরদখলের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে সরকারি সম্পত্তি জবরদখলের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

    সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিহীন মানুষের পুনর্বাসনের জন্য বরাদ্দকৃত জমি দখলের এ অভিযোগ স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তদন্ত শেষে প্রশাসনের কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন প্রকল্পের সুবিধাভোগী পরিবারগুলো।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…