এইমাত্র
  • নিবন্ধন ছাড়া ই-রিকশা সড়কে চলতে পারবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ‘জমি বিক্রি করে অনেক তরুণ বিএ-এমএ পাস করেও চাকরি পাচ্ছেন না’
  • ক্যান্সারে ‘লন্ডভন্ড’ জীবন, সেলিম বাঁচতে চান স্ত্রী-সন্তানদের জন্য
  • শ্রীপুরে যুবদল নেতার বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ
  • রাজধানীতে সরকারি ফ্ল্যাটে সাবলেটের দাপট: তোয়াক্কা নেই নিয়মের!
  • ভোলায় জাল টাকাসহ নারী আটক
  • আজ জাতীয় যুব দিবস
  • জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী
  • প্রাথমিক শিক্ষায় বইয়ের পাশাপাশি যুক্ত হবে লার্নিং টয়: ববি হাজ্জাজ
  • লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী
  • আজ রবিবার, ১৭ কার্তিক, ১৪৩৩ | ১ নভেম্বর, ২০২৬
    রাজনীতি

    মাতারবাড়ী বন্দর নিয়ে জাতীয় স্বার্থ বিসর্জন দেওয়া যাবে না: শফিকুর রহমান

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০১:২৫ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০১:২৫ এএম

    মাতারবাড়ী বন্দর নিয়ে জাতীয় স্বার্থ বিসর্জন দেওয়া যাবে না: শফিকুর রহমান

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০১:২৫ এএম

    মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে জাতীয় স্বার্থ, নিরাপত্তা ও ভৌগোলিক সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে কোনো উদ্যোগ বা সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণ তা মেনে নেবে না। এ বিষয়ে কী হচ্ছে, তা জনগণের সামনে স্পষ্ট করতে হবে।

    বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

    জামায়াত আমির বলেন, অতীতেও বাংলাদেশের স্বার্থের কথা বলে ট্রানজিট, করিডোরসহ বিভিন্ন নামে সুযোগ-সুবিধা দেওয়া হলেও কার্যত বাংলাদেশ তার কোনো সুফল পায়নি।

    তিনি বলেন, জাপান, চীন বা যেকোনো বন্ধুরাষ্ট্রই হোক না কেন, সবার আগে বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্বার্থকে প্রাধান্য দিতে হবে।

    তিনি আরও বলেন, বাংলাদেশের স্বার্থ ও নিরাপত্তা সুরক্ষার দায়িত্ব বাংলাদেশ সরকারের। এ ক্ষেত্রে সরকারের কোনো ব্যর্থতা কিংবা আপসকামিতা জনগণ একেবারেই দেখতে চায় না।


    এইচএসএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…