এইমাত্র
  • নিবন্ধন ছাড়া ই-রিকশা সড়কে চলতে পারবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ‘জমি বিক্রি করে অনেক তরুণ বিএ-এমএ পাস করেও চাকরি পাচ্ছেন না’
  • ক্যান্সারে ‘লন্ডভন্ড’ জীবন, সেলিম বাঁচতে চান স্ত্রী-সন্তানদের জন্য
  • শ্রীপুরে যুবদল নেতার বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ
  • রাজধানীতে সরকারি ফ্ল্যাটে সাবলেটের দাপট: তোয়াক্কা নেই নিয়মের!
  • ভোলায় জাল টাকাসহ নারী আটক
  • আজ জাতীয় যুব দিবস
  • জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী
  • প্রাথমিক শিক্ষায় বইয়ের পাশাপাশি যুক্ত হবে লার্নিং টয়: ববি হাজ্জাজ
  • লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী
  • আজ রবিবার, ১৭ কার্তিক, ১৪৩৩ | ১ নভেম্বর, ২০২৬
    শিক্ষাঙ্গন

    উত্তীর্ণ সবাই ভর্তি হলেও পূরণ হবে না বিশ্ববিদ্যালয়ের অর্ধেকের বেশি আসন

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পিএম

    উত্তীর্ণ সবাই ভর্তি হলেও পূরণ হবে না বিশ্ববিদ্যালয়ের অর্ধেকের বেশি আসন

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পিএম
    ছবি: সংগৃহীত

    চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও প্রায় ৭ লাখ আসন ফাঁকা থেকে যাবে। এ বছর দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মোট আসনসংখ্যা এবং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যার মধ্যে বড় ব্যবধান থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

    আজ শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

    শিক্ষামন্ত্রী জানান, চলতি বছর দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মোট আসন রয়েছে প্রায় ১৩ লাখ ৪০ হাজার। অন্যদিকে, এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী। সেই হিসাবে উত্তীর্ণ সব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও প্রায় ৬ লাখ ৯৩ হাজার ৩১৫টি আসন ফাঁকা থাকবে। অর্থাৎ মোট আসনের তুলনায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা অনেক কম।

    এদিকে জিপিএ-৫ কমে যাওয়ায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। ফলাফলের কারণে অনেক শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ভর্তি যোগ্যতার শর্ত পূরণ করতে পারবে না। ফলে পর্যাপ্ত আসন থাকা সত্ত্বেও যোগ্যতার শর্তের কারণে অনেকের উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ সীমিত হতে পারে।

    ভর্তির যোগ্যতার শর্ত শিথিল করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের মতো করে সিদ্ধান্ত নেবে। কোনো বিশ্ববিদ্যালয় কতটুকু যোগ্যতার মানদণ্ড শিথিল করে শিক্ষার্থী ভর্তি করাবে, সেটি সম্পূর্ণ তাদের নিজস্ব বিষয়। বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের বিবেচনা অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

    তিনি আরও বলেন, ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সুযোগ দেয়ার বিষয়টি বিবেচনায় থাকবে। তবে ভর্তির ক্ষেত্রে যোগ্যতার মানদণ্ড কতটা পরিবর্তন করা হবে, সে সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়গুলোকেই নিতে হবে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…