এইমাত্র
  • নিবন্ধন ছাড়া ই-রিকশা সড়কে চলতে পারবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ‘জমি বিক্রি করে অনেক তরুণ বিএ-এমএ পাস করেও চাকরি পাচ্ছেন না’
  • ক্যান্সারে ‘লন্ডভন্ড’ জীবন, সেলিম বাঁচতে চান স্ত্রী-সন্তানদের জন্য
  • শ্রীপুরে যুবদল নেতার বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ
  • রাজধানীতে সরকারি ফ্ল্যাটে সাবলেটের দাপট: তোয়াক্কা নেই নিয়মের!
  • ভোলায় জাল টাকাসহ নারী আটক
  • আজ জাতীয় যুব দিবস
  • জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী
  • প্রাথমিক শিক্ষায় বইয়ের পাশাপাশি যুক্ত হবে লার্নিং টয়: ববি হাজ্জাজ
  • লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী
  • আজ রবিবার, ১৭ কার্তিক, ১৪৩৩ | ১ নভেম্বর, ২০২৬
    আন্তর্জাতিক

    ১০ মিনিটে ইরানের দুটি স্থাপনা ধ্বংস করতে চান ট্রাম্প

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ১১:৪৮ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ১১:৪৮ এএম

    ১০ মিনিটে ইরানের দুটি স্থাপনা ধ্বংস করতে চান ট্রাম্প

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ১১:৪৮ এএম
    সংগৃহীত ছবি

    ইরানের সঙ্গে আলোচনা ভালোভাবেই এগোচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানের ওপর পুরোপুরি আস্থা রাখা যায় না বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ইরানের এক বা দুটি স্থাপনাতে হামলা চালানোর প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন ট্রাম্প। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

    ফ্লোরিডার পাম বিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আলোচনা ভালোভাবেই চলছে। তবে ইরান খুব একটা নির্ভরযোগ্য নয়।’

    তিনি জানান, ‘আমাদের এখনো একটি বা দুটি স্থাপনার বিষয়টি দেখে নিতে হবে। তবে সেটি আমরা ১০ মিনিটের মধ্যেই করতে পারি। আপনারা সম্ভবত পিকঅ্যাক্স মাউন্টেনের কথা বলতে পারেন। ওই স্থাপনাটির বিষয়েও ব্যবস্থা নিতে হবে।’

    পিকঅ্যাক্স মাউন্টেনকে পারমাণবিক উপাদান মজুতের সম্ভাব্য স্থান হিসেবে চিহ্নিত করেছে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো। চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র এখনো এ স্থাপনাটিতে হামলা চালায়নি।

    এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে হামলা চালালে ভৌগোলিক কোনো সীমারেখা ছাড়াই পাল্টা জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তার ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

    বিবৃতিতে খামেনি বলেন, ‘শত্রুরা আবারও সামরিক বা সন্ত্রাসী হামলা চালালে কখন এবং কীভাবে তার অবসান ঘটবে, তা নির্ধারণ করবে ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী ও ইরানি জনগণ।’

    বিবৃতিটি প্রকাশের সময় খামেনির সঙ্গে দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের একটি বৈঠক চলছিল বলে জানানো হয়েছে। এতে সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আলী আবদোল্লাহি, সেনাপ্রধান আমির হাতামি এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান আহমদ ওয়াহিদি উপস্থিত ছিলেন। সর্বোচ্চ নেতা হওয়ার পর সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এটিই তার প্রথম প্রকাশিত বৈঠকের খবর।

    বিবৃতিতে বলা হয়, খামেনি সামরিক কমান্ডারদের নির্দেশ দিয়েছেন, ‘যে কোনো মাত্রা বা ধরনের হুমকির তাৎক্ষণিক, কার্যকর এবং ভৌগোলিক সীমাবদ্ধতাহীন জবাব নিশ্চিত করতে হবে।’

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…