এইমাত্র
  • কিশোরগঞ্জে ‘কিডন্যাপ’ নববধূর ভিডিও বার্তা: ‘আমি আইছি, এনেই থাকবাম’
  • সালমান এফ রহমানের পক্ষে লড়তে চান ব্রিটিশ আইনজীবী
  • শাহজালালে অরক্ষিত শত কোটি টাকার পণ্য, নির্বিকার কর্তৃপক্ষ!
  • স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী নিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী
  • তারাগঞ্জ-বুড়িরহাট সড়কের বেহাল দশা, ৪ কিলোমিটার জুড়ে গর্ত
  • পুলিশের মামলায় জীবিত, বাস্তবে মৃত দুই আওয়ামী লীগ নেতা!
  • নাটোরের লালপুরে বিধবা নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
  • ট্যাক্সি-সিএনজি সিন্ডিকেটের হাতে জিম্মি প্রবাসী-সাধারণ যাত্রী
  • প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা দিল ডিপিডিসি
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
  • আজ মঙ্গলবার, ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১ সেপ্টেম্বর, ২০২৬
    দেশজুড়ে

    স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী নিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পিএম

    স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী নিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পিএম

    স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির পক্ষ থেকে প্রতিটি পদে সারাদেশে একক প্রার্থী নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যানের উপদেষ্টা ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজশাহীর মালোপাড়া মহানগর পার্টি অফিসে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিজানুর রহমান মিনু।

    এ সময় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

    পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে মিনু বলেন, ‘বিএনপি বড় দল। এ কারণে নির্বাচনে দলের একাধিক নেতা প্রতিদ্বন্দ্বিতা করতে চান। তবে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী স্থানীয়ভাবে বসে সমন্বয়ের মাধ্যমে একজন প্রার্থী চূড়ান্ত করা হবে।’ তিনি বলেন, ‘সিটি করপোরেশনের মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার পদেও একজন করে প্রার্থী দেওয়া হবে। এটি আমাদের নেতার নির্দেশ।’

    কেউ মব সৃষ্টি চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে বলে জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, দেশের শান্তি শৃংখলা সুনিশ্চিত করা হবে। ভূমি দস্যুদের কাছ থেকে দখল হওয়া সব জমি উদ্ধার করে জনগণের সম্পদ জনগণকে ফিরিয়ে দেওয়া হবে। মাদক কারবারিদের পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার জন্য জনগণের প্রতি আহবান জানান তিনি।

    রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহীর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা, রাজশাহীর সাবেক মেয়র ও বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ইশাসহ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…