এইমাত্র
  • শাহজালালে অরক্ষিত শত কোটি টাকার পণ্য, নির্বিকার কর্তৃপক্ষ!
  • স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী নিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী
  • তারাগঞ্জ-বুড়িরহাট সড়কের বেহাল দশা, ৪ কিলোমিটার জুড়ে গর্ত
  • পুলিশের মামলায় জীবিত, বাস্তবে মৃত দুই আওয়ামী লীগ নেতা!
  • নাটোরের লালপুরে বিধবা নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
  • ট্যাক্সি-সিএনজি সিন্ডিকেটের হাতে জিম্মি প্রবাসী-সাধারণ যাত্রী
  • প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা দিল ডিপিডিসি
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
  • নাটোরে রেললাইন ভেঙে ট্রেন চলাচল বন্ধ, ৪ ঘণ্টা পর স্বাভাবিক
  • প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ, জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল
  • আজ মঙ্গলবার, ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১ সেপ্টেম্বর, ২০২৬
    জাতীয়

    অনুমোদন পেল প্রস্তাবিত নবম পে-স্কেল, বেতন বাড়ছে কার কত?

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৭:০৭ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৭:০৭ পিএম

    অনুমোদন পেল প্রস্তাবিত নবম পে-স্কেল, বেতন বাড়ছে কার কত?

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৭:০৭ পিএম

    প্রস্তাবিত ৯ম পে-স্কেল অনুমোদন দিয়েছে সরকার। আজ সোমবার (৩১ আগস্ট) বিকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়।

    এই অনুমোদনের মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। এখন শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করবে সরকার।

    নতুন কাঠামোতে সর্বনিম্ন গ্রেডে (২০তম গ্রেড) মূল বেতন ১৪৫ শতাংশ বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হচ্ছে। অন্যদিকে, সর্বোচ্চ গ্রেডে (১ম গ্রেড) বেতন ১০০ শতাংশ বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।

    অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নবম বেতন স্কেল তিন ধাপে বাস্তবায়ন করা হবে। ২০২৬ সালের পহেলা জুলাই থেকে ২০২৭ সাল পর্যন্ত ধাপগুলো বাস্তবায়ণ করা হবে।

    বেতন বৃদ্ধির মূল চিত্র

    সর্বনিম্ন গ্রেড (২০তম গ্রেড) : বর্তমানের ৮,২৫০ টাকা মূল বেতন থেকে ১৪৫ শতাংশ বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণ।

    সর্বোচ্চ গ্রেড (১ম গ্রেড) : বর্তমানের ৭৮ হাজার টাকা মূল বেতন থেকে ১০০ শতাংশ বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়।

    মধ্যবর্তী গ্রেডগুলো : ১ থেকে ২০ গ্রেডের অন্যান্য ধাপেও মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের কথা মাথায় রেখে আনুপাতিক হারে বেতন বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে।

    মন্ত্রিসভায় উপস্থাপিত এই রূপরেখা চূড়ান্ত হওয়ার পর অর্থ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করার প্রক্রিয়া শুরু হবে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…