বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের মিরসরাইয়ে র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) মিরসরাই কলেজ মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে এসব কর্মসূচি আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী। সভা সঞ্চালনা করেন বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেন, “১৭ বছর বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টের যাঁতাকলে পিষ্ট হয়েছে। মানুষের নিরাপত্তা, মানবাধিকার ও ভোটাধিকার হরণ করা হয়েছে। লুটপাট করে ফ্যাসিবাদ পালিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী অর্থনীতির ভঙ্গুর অবস্থায় দেশের হাল ধরেছেন। দেশের উন্নয়ন, সুশাসন ও গণতন্ত্রের অগ্রযাত্রা আর কোনো অপশক্তি ঠেকাতে পারবে না।”
তিনি আরও বলেন, “যারা সরকারকে ব্যর্থ করতে তৎপর, জনগণ তাদের ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে।”
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, বর্তমান সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন, সদস্যসচিব জসিম উদ্দিন কমিশনার, মিরসরাই পৌর বিএনপির আহ্বায়ক জামশেদ কমিশনার, সদস্যসচিব কামরুল হাসান লিটন, সাবেক সদস্যসচিব জাহিদ হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা জমির উদ্দিন, চট্টগ্রাম কেন্দ্রীয় বেসরকারি কারা পরিদর্শক আমিনুল ইসলাম তৌহিদ, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সেলিম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আশরাফ উদ্দিন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুক।
এ ছাড়া মিরসরাই পৌর যুবদলের আহ্বায়ক কামরুল হাসান, মিরসরাই থানা যুবদলের সমন্বয়ক মো. সুমন ও হারুন রশীদ, জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম, সদস্যসচিব দেলোয়ার হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নুরুল আমিন এমপির নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উৎসবমুখর পরিবেশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে মিরসরাই উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এইচএসএস