এইমাত্র
  • স্কুল ফিডিংয়ের দুধের প্যাকেটে জ্যান্ত পোকা থাকার অভিযোগ
  • সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পাবিপ্রবিতে ‘ক্যারিয়ার হাব’ স্থাপনে ব্র্যাকের সঙ্গে চুক্তি
  • ‘বাবা’র ব্যবসা করবেন আর বিএনপি করবেন, তা হবে না: সালাম পিন্টু
  • শার্শায় আদালতের আইন অমান্য করে বসতভিটা দখলের অভিযোগ
  • মনপুরায় সংবাদ প্রকাশের জের, সাংবাদিকদের বিরুদ্ধে যুবদল নেতার মামলা
  • নতুন পে স্কেলে বেতন অনেক বেশি বাড়বে, তেমনটা নয়: তথ্য উপদেষ্টা
  • শার্শায় দুই দিনে কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক
  • বেতনের আগেই নিঃশেষ পকেট, নিম্নবিত্তের ভরসা বাকির কেনাকাটা
  • বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: ভারতের হাইকমিশনার
  • আজ মঙ্গলবার, ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১ সেপ্টেম্বর, ২০২৬
    দেশজুড়ে

    পাবিপ্রবিতে ‘ক্যারিয়ার হাব’ স্থাপনে ব্র্যাকের সঙ্গে চুক্তি

    মিকাইল হোসাইন, পাবিপ্রবি প্রতিনিধি প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পিএম
    মিকাইল হোসাইন, পাবিপ্রবি প্রতিনিধি প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পিএম

    পাবিপ্রবিতে ‘ক্যারিয়ার হাব’ স্থাপনে ব্র্যাকের সঙ্গে চুক্তি

    মিকাইল হোসাইন, পাবিপ্রবি প্রতিনিধি প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পিএম

    শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতি ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ‘ক্যারিয়ার হাব’ স্থাপন করা হচ্ছে। ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির (এসডিপি) অধীনে পরিচালিত ‘ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক’-এর সঙ্গে এ সংক্রান্ত এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে পাবিপ্রবির পক্ষে রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম এবং ব্র্যাকের পক্ষে সিনিয়র ডিরেক্টর সাফি রহমান খান নিজ নিজ প্রতিষ্ঠানের চুক্তিতে স্বাক্ষর করেন।

    সমঝোতা স্মারকের আওতায় পাবিপ্রবি ক্যাম্পাসে স্থাপিত ‘ক্যারিয়ার হাব’ শিক্ষার্থীদের ক্যারিয়ার-সংক্রান্ত পরামর্শ, দক্ষতা বৃদ্ধি, চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ তৈরিতে একটি ‘ওয়ান-স্টপ সার্ভিস প্ল্যাটফর্ম’ হিসেবে কাজ করবে। চুক্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাবের জন্য স্থান ও লজিস্টিক সহায়তা দেবে। অন্যদিকে ব্র্যাক এসডিপি কারিগরি পরিচালনা, প্রশিক্ষিত জনবল নিয়োগ ও মান নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে।

    অনুষ্ঠানে পাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেন, "পড়াশোনার পাশাপাশি যুগোপযোগী দক্ষতা অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এআইয়ের যুগে টিকে থাকতে এবং বিশ্বমঞ্চে প্রতিযোগিতায় জয়ী হতে শিক্ষার্থীদের উপযুক্ত করে তুলতে হবে। আমাদের এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে শিক্ষার্থীরা নিজেরা কর্মসংস্থান তৈরির পাশাপাশি নতুন প্রজন্মের উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।" বক্তব্যে তিনি ব্র্যাককে ক্যাম্পাসে দ্রুত ‘জব ফেয়ার’ আয়োজনের পরামর্শও দেন।

    ব্র্যাক এসডিপির ম্যানেজার জে এম সাইফুল ইসলাম বলেন, "ক্যারিয়ার হাবের দক্ষ ও অভিজ্ঞ কাউন্সেলরদের মাধ্যমে শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতির পাশাপাশি মানসিক স্বাস্থ্যের বিষয়টিও বিবেচনায় নিয়ে বিশেষ সেবা দেওয়া হবে।"

    ব্র্যাকের সিনিয়র ডিরেক্টর সাফি রহমান খান বলেন, "এই ক্যারিয়ার হাব পাবিপ্রবি এবং ব্র্যাক ইকোসিস্টেমের মধ্যে একটি নতুন সেতু হিসেবে কাজ করবে।" পাশাপাশি, হাবের প্রশিক্ষিত কাউন্সেলরদের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও কেরিয়ার বিষয়ক বিষণ্নতা নিরসনে বিশেষ সেবা দেওয়ার কথা জানান ব্র্যাক এসডিপির ম্যানেজার জে এম সাইফুল ইসলাম।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান, ব্র্যাক এসডিপির প্রোগ্রাম হেড ব্রিগেডিয়ার জেনারেল (অব.) গোলাম ফারুকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট ও সেলের পরিচালকরা।

    টিএইচ 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…