এইমাত্র
  • এবার তড়িঘড়ি যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে নেয়া হলো নেতানিয়াহুর ছেলেকে
  • মমতা ব্যানার্জির ভাতিজির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • খোঁজ নেই টানেলে কর্মরত ৯০০ শ্রমিকের, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে সন্ধানের চেষ্টা
  • যুদ্ধের সময় পাশে থাকায় পুতিনকে ইরানের প্রেসিডেন্টের ধন্যবাদ
  • শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে উন্নীত করতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
  • ছাদভিত্তিক সৌর বিদ্যুতে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা
  • স্কুল ফিডিংয়ের প্যাকেটজাত দুধে জ্যান্ত পোকা পাওয়ার অভিযোগ
  • সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পাবিপ্রবিতে ‘ক্যারিয়ার হাব’ স্থাপনে ব্র্যাকের সঙ্গে চুক্তি
  • আজ মঙ্গলবার, ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১ সেপ্টেম্বর, ২০২৬
    দেশজুড়ে

    ঘর থেকে বের হচ্ছিল দুর্গন্ধ, ভেতরে মিলল নার্সের মরদেহ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পিএম

    ঘর থেকে বের হচ্ছিল দুর্গন্ধ, ভেতরে মিলল নার্সের মরদেহ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পিএম

    জামালপুরে নিজ ঘর থেকে রোকসানা আক্তার শিলা (৩০) নামে এক নার্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

    মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের চালাপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

    নিহত রোকসানা আক্তার শিলা শহরের সেবা জেনারেল হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন। তিনি চালাপাড়া গ্রামের আব্দুর রশিদের মেয়ে। 

    স্থানীয় সূত্রে জানা গেছে, রোকসানা আক্তার শিলার মরদেহ যে বাড়িতে পাওয়া গেছে সে বাড়িতে তিনি একাই থাকতেন। দুপুরে শিলার ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা সদর থানার পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

    এ বিষয়ে জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, শিলার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তাকে হত্যা করা হয়েছে কিনা এবং ঘটনার সঙ্গে কারা জড়িত তা নিশ্চিত করতে তদন্ত শুরু করা হয়েছে।

    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…