এইমাত্র
  • মিরপুরে শ্রমিকদের আন্দোলন নিয়ন্ত্রণে: পুলিশ
  • গাজীপুরে ঝুট গুদামে আগুন, বিজিবির পাহারায় যাচ্ছে ফায়ার সার্ভিস
  • ভালুকায় দপ্তরীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ!
  • সুনামগঞ্জে ছাত্রলীগ নেতাসহ আটজন গ্রেপ্তার
  • মিরসরাইয়ে গাছচাপা পড়ে যুবকের মৃত্যু
  • জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে হয়নি জাদুঘর
  • ‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ-এটা একটা হাদিস'
  • রাজধানীতে ৬ রুটে ৮৬১ বাস নিয়ে চালু হলো ‘বাস রুট রেশনালাইজেশন’
  • পোশাক শ্রমিকদের বিক্ষোভ, মিরপুরে ৫ মেট্রোস্টেশন বন্ধ
  • আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ৪৮ কারখানা বন্ধ ঘোষণা
  • আজ রবিবার, ১৭ কার্তিক, ১৪৩৩ | ১ নভেম্বর, ২০২৬
    দেশজুড়ে

    এইচএসসিতে ইংরেজিতে ফেল, ফল মেনে নিতে না পেরে কলেজছাত্রের আত্মহত্যা

    আল মামুন জীবন, ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১০:৩১ পিএম
    আল মামুন জীবন, ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১০:৩১ পিএম

    এইচএসসিতে ইংরেজিতে ফেল, ফল মেনে নিতে না পেরে কলেজছাত্রের আত্মহত্যা

    আল মামুন জীবন, ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১০:৩১ পিএম

    ঠাকুরগাঁওয়ে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ভয়াবহ ফল বিপর্যয় ঘটেছে। জেলার ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি, এবং সার্বিক পাসের হার মাত্র ৪৫ দশমিক ৩ শতাংশ। এদিকে, অভাবের সংসারে সংগ্রাম করে পড়াশোনা করা এক কলেজছাত্র ইংরেজিতে অকৃতকার্য হওয়ার খবর সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

    শনিবার দুপুরে হরিপুর উপজেলার খোলড়া বালিয়াপুকুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম রাব্বিল হোসেন (১৮)। তিনি ওই গ্রামের রমজান আলীর বড় ছেলে এবং পীরগঞ্জ কলেজের ছাত্র ছিলেন।

    পারিবারিক সূত্রে জানা যায়, অভাবের সংসারে বেড়ে ওঠা রাব্বিল এসএসসিতে জিপিএ-৫ পেয়েছিলেন। শনিবার সকালে কোরআন তেলাওয়াত করে এইচএসসি ফলাফলের অপেক্ষায় ছিলেন তিনি। বাবা রমজান আলী মাছ ধরতে যাওয়ার পর রাব্বিল জানতে পারেন যে তিনি কেবল ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছেন। এই হতাশা থেকে সবার অগোচরে ঘরের ভেতর গলায় ফাঁস দেন তিনি। তার খালা বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলেও উদ্ধারের আগেই রাব্বিলের মৃত্যু হয়।

    ছেলের মৃত্যুতে দিশেহারা বাবা রমজান আলী বলেন, ‘আমার ছেলে পড়াশোনায় কিছুটা অন্যমনস্ক ছিল। তবে এমন চরম সিদ্ধান্ত নেবে, তা কখনো ভাবিনি। পরীক্ষার ফলাফলের হতাশাই আমার বুক খালি করে দিল।’

    হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, ‘পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর ওই শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।’

    এদিকে, ঠাকুরগাঁও জেলায় এবার ৯ হাজার ৮৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন মাত্র ৪ হাজার ৪৩৯ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৭৮ জন। জেলার যে ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজনও পাস করতে পারেনি, সেসব প্রতিষ্ঠান থেকে মোট ৩৮ জন পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

    শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলো হলো— সদর উপজেলার সালন্দর মহিলা কলেজ ও কদমরসুল হাট স্কুল অ্যান্ড কলেজ; বালিয়াডাঙ্গীর হরিণমারী স্কুল অ্যান্ড কলেজ, মোড়লহাট জনতা স্কুল অ্যান্ড কলেজ ও রত্নাই বগুলাবাড়ি স্কুল অ্যান্ড কলেজ; পীরগঞ্জের একটিয়াপুর শহীদ সালাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ এবং রানীশংকৈলের ধুলঝাড়ি স্কুল অ্যান্ড কলেজ, গোগড় কলেজ ও রাউতনগর স্কুল অ্যান্ড কলেজ।

    এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা শাহিন আখতার বলেন, ‘শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোর অধিকাংশই নামসর্বস্ব এবং সেখানে মানসম্মত পাঠদানের ঘাটতি রয়েছে।’

    জেলা প্রশাসক রফিকুল হক বলেন, ‘শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোর অধিকাংশই নন-এমপিওভুক্ত। এসব প্রতিষ্ঠানে শিক্ষাদানের ন্যূনতম অবকাঠামো ও সুযোগ-সুবিধার ঘাটতি রয়েছে। ফল বিপর্যয়ের কারণ খতিয়ে দেখা হচ্ছে।’


    এইচএসএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…