আশুলিয়ায় তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য নুন্যতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্লাক লিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছে কয়েকটি কারখানার পোশাক শ্রমিকরা। এর প্রেক্ষিতে আজ রবিবার (১ অক্টোবর) ৪৮ টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, গতকাল শনিবার (৩১ অক্টোবর) থেকে শুরু হওয়া আন্দোলন চলছে আজ রবিবারও। এরইমধ্যে প্রায় ৪৮ টি কারখানা কর্মবিরতি পালন করলেও বেলা বাড়ার সাথে সাথে বেশিরভাগ কারখানা ছুটি ঘোষণা করে কতৃপক্ষ।
প্রায় সবকটি কারখানার সামনে অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য তারা প্রস্তুত রয়েছেন।
শিল্প পুলিশ জানায়, গতকাল শনিবার সকাল থেকে নাঈম নীটওয়ারের শ্রমিকরা প্রথমে কারখানায় কর্মবিরতি পালন করে। পরে কারখানা থেকে বেরিয়ে বিক্ষোভ শুরু করে।
এক পর্যায়ে আশেপাশের কয়েকটি কারখানায় ইট পাটকেল ছুড়ে বিক্ষোভরত শ্রমিকরা। এসময় পুলিশের সাথে শ্রমিকদের ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় শ্রমিকদের ছোড়া ইট পাটকেলের আঘাতে পুলিশের একজন সদস্য আহত হন।
ইখা