এইমাত্র
  • হাম উপসর্গে মৃত্যু ২, শনাক্ত ১৬৯ জন
  • চাঁদপুরে বিশ্ব খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের মানচিত্রে যারা বসবাস করে, সবাই বাংলাদেশি: জ্বালানি মন্ত্রী
  • স্বৈরাচারের পথে হাঁটছে সরকার: জামায়াতে আমির
  • কুমিল্লাকে বিভাগ করার আশ্বাস প্রধানমন্ত্রীর, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনেরও ঘোষণা
  • উদ্বোধনের সাড়ে তিন বছরের মাথায় ক্ষত রাজবাড়ীর ২ সেতুতে
  • ফুলবাড়ীর সাবেক উপজেলা চেয়ারম্যান নজির আর নেই
  • নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নিলেন ড. মোশারফ
  • বাকৃবিতে থ্যালাসেমিয়া রোগ বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম
  • ভূঞাপুরে ‘টিকে থাকতে পারলেন না’ আলোচিত সেই এসিল্যান্ড!
  • আজ শনিবার, ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৬ মে, ২০২৬
    দেশজুড়ে

    নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নিলেন ড. মোশারফ

    মামুনুর রশিদ, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৫:২৩ পিএম
    মামুনুর রশিদ, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৫:২৩ পিএম

    নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নিলেন ড. মোশারফ

    মামুনুর রশিদ, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৫:২৩ পিএম

    জাতীয় কবি জাতীয় কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ও অষ্টম উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন দায়িত্ব গ্রহণ করেছেন। শনিবার (১৬ মে) সকাল ১১টায় তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা তাঁকে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।

    দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত উপাচার্য বিশ্ববিদ্যালয় চত্বরে থাকা ‘নজরুল ভাস্কর্য’ ও ‘চির উন্নত মম শির’ স্মৃতিস্তম্ভ ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্বোধনকৃত ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি বিশ্ববিদ্যালয় পরিবারের সাথে পরিচিতিপর্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

    উপাচার্য বলেন, ‘ফুল পবিত্রতা, সৌন্দর্য ও ভালোবাসার প্রতীক। আপনারা আমাকে যে সম্মান দেখিয়েছেন, তার মর্যাদা রাখতে চাই। বিদায়ের সময়ও যেন একই ভালোবাসা পাই, সেটাই প্রত্যাশা।’

    তিনি আরও বলেন, ‘সময়ের প্রয়োজনে এখন অনেকেই অবস্থান বদলান। তবে কেউ যেন অতিরিক্ত সুবিধার আশায় নিজস্বতা হারিয়ে না ফেলেন। যে যেমন ছিলেন, সেভাবেই থাকুন—সততা ও যোগ্যতার মূল্যায়ন করা হবে।’

    গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেনকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়–এর উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক। এর আগে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রো-ভিসি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আগামী চার বছর তিনি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…