এইমাত্র
  • ব্রিজ আছে, রাস্তা নেই: উদ্বোধনে গিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া পানিসম্পদ প্রতিমন্ত্রীর
  • হাম উপসর্গে মৃত্যু ২, শনাক্ত ১৬৯ জন
  • চাঁদপুরে বিশ্ব খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের মানচিত্রে যারা বসবাস করে, সবাই বাংলাদেশি: জ্বালানি মন্ত্রী
  • স্বৈরাচারের পথে হাঁটছে সরকার: জামায়াতে আমির
  • কুমিল্লাকে বিভাগ করার আশ্বাস প্রধানমন্ত্রীর, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনেরও ঘোষণা
  • উদ্বোধনের সাড়ে তিন বছরের মাথায় ক্ষত রাজবাড়ীর ২ সেতুতে
  • ফুলবাড়ীর সাবেক উপজেলা চেয়ারম্যান নজির আর নেই
  • নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নিলেন ড. মোশারফ
  • বাকৃবিতে থ্যালাসেমিয়া রোগ বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম
  • আজ শনিবার, ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৬ মে, ২০২৬
    আন্তর্জাতিক

    এবার চীন সফরে যাচ্ছেন পুতিন

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৬:১৩ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৬:১৩ পিএম

    এবার চীন সফরে যাচ্ছেন পুতিন

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৬:১৩ পিএম
    ছবি: সংগৃহীত

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের কয়কদিন পরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন সফরে যাচ্ছেন।

    আজ শনিবার (১৬ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

    ক্রেমলিন জানিয়েছে, পুতিন ১৯ থেকে ২০ মে চীন সফর করবেন। সফরে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন এবং দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব ও সহযোগিতা আরও জোরদারের বিষয় নিয়ে আলোচনা করবেন।

    ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা মস্কো ও বেইজিংয়ের মধ্যে বিস্তৃত অংশীদারিত্ব এবং কৌশলগত সহযোগিতা আরও শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছেন। পুতিন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গেও অর্থনীতি ও বাণিজ্য সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।

    রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টাস জানিয়েছে, এই সফর ২০০১ সালে স্বাক্ষরিত রাশিয়া-চীন সুসম্পর্ক ও সহযোগিতা চুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে করা হচ্ছে।

    ট্রাম্প সম্প্রতি চীন সফর শেষ করার পর এই সফরের ঘোষণা এলো। ওই সফরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যসহ কিছু বিষয়ে আলোচনা হলেও তাইওয়ান ও ইরান যুদ্ধ ইস্যুতে বড় কোনো অগ্রগতি হয়নি।

    বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-চীন উত্তেজনার মধ্যে রাশিয়া ও চীনের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে। যদিও দুই দেশ আনুষ্ঠানিক সামরিক জোট নয়, তবে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ।

    চীন বর্তমানে রাশিয়ার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। পশ্চিমা নিষেধাজ্ঞার পর রাশিয়ার তেল ও পণ্য বড় পরিসরে কিনছে চীন।

    এর আগে শি জিনপিং রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ কৌশলগত সমন্বয় জোরদারের আহ্বান জানিয়েছিলেন।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…