এইমাত্র
  • হাম উপসর্গে মৃত্যু ২, শনাক্ত ১৬৯ জন
  • চাঁদপুরে বিশ্ব খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের মানচিত্রে যারা বসবাস করে, সবাই বাংলাদেশি: জ্বালানি মন্ত্রী
  • স্বৈরাচারের পথে হাঁটছে সরকার: জামায়াতে আমির
  • কুমিল্লাকে বিভাগ করার আশ্বাস প্রধানমন্ত্রীর, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনেরও ঘোষণা
  • উদ্বোধনের সাড়ে তিন বছরের মাথায় ক্ষত রাজবাড়ীর ২ সেতুতে
  • ফুলবাড়ীর সাবেক উপজেলা চেয়ারম্যান নজির আর নেই
  • নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নিলেন ড. মোশারফ
  • বাকৃবিতে থ্যালাসেমিয়া রোগ বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম
  • ভূঞাপুরে ‘টিকে থাকতে পারলেন না’ আলোচিত সেই এসিল্যান্ড!
  • আজ শনিবার, ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৬ মে, ২০২৬
    দেশজুড়ে

    উদ্বোধনের সাড়ে তিন বছরের মাথায় ক্ষত রাজবাড়ীর ২ সেতুতে

    সৈয়দ মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৫:৩৭ পিএম
    সৈয়দ মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৫:৩৭ পিএম

    উদ্বোধনের সাড়ে তিন বছরের মাথায় ক্ষত রাজবাড়ীর ২ সেতুতে

    সৈয়দ মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৫:৩৭ পিএম

    রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কে ২০১৮-১৯ অর্থবছরে একটি প্যাকেজের আওতায় নির্মিত তিনটি সেতুর মধ্যে দুইটির বিভিন্ন স্থানে ক্ষত তৈরি হয়েছে। কোথাও কোথাও উঠে গেছে পাথর, সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। এতে যানবাহন চালক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। তাদের দাবি, দ্রুত সংস্কার না করা হলে ভবিষ্যতে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে।

    সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, রাজবাড়ী জেলা সদর থেকে বালিয়াকান্দি উপজেলায় যোগাযোগের অন্যতম প্রধান সড়ক এটি। বানিবহ বাজার থেকে বহরপুর বাজার পর্যন্ত এলাকায় হড়াই নদীর ওপর দুটি এবং গাইজারগাড়া বিলের ওপর একটি সেতু নির্মাণের জন্য ২০১৮-১৯ অর্থবছরে প্রায় সাড়ে ২২ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়। ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করে। ২০২২ সালের ৭ নভেম্বর সেতু তিনটির উদ্বোধন করা হয়।

    রাজবাড়ী থেকে বালিয়াকান্দি ও মধুখালী যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ এই সড়কটি ব্যবহার করেন প্রতিদিন হাজারো মানুষ। সরেজমিনে গিয়ে দেখা যায়, হড়াই নদী ও গাইজারগাড়া বিলের ওপর থাকা দুটি সেতুর বিভিন্ন অংশে পাথর উঠে গিয়ে ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। কোথাও কোথাও প্রায় দেড় থেকে দুই ইঞ্চি গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। সেতুর মাঝামাঝি ও বিভিন্ন স্থানে নিচু হয়ে পানি জমে থাকছে। ভারী ও ছোট যানবাহন চলাচলের সময় আরও পাথর উঠে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

    স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সংস্কার না করা হলে ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে পানি প্রবেশ করে ভেতরের রডে মরিচা ধরতে পারে। এতে সেতুর স্থায়িত্ব ও নিরাপত্তা হুমকির মুখে পড়বে।

    স্থানীয় বাসিন্দা অসিত মন্তব্য করেন, ব্রিজটি খুব বেশিদিন হয়নি। অথচ এখনই বিভিন্ন জায়গায় পাথর উঠে গেছে, গর্ত তৈরি হয়েছে। দ্রুত সংস্কার করা জরুরি।

    এনজিও অ্যাসেড-এর নির্বাহী পরিচালক মুহা. শাহজাহান সিদ্দিক উদ্বেগ জানিয়ে বলেন, ২০২২ সালে ব্রিজটির নির্মাণ কাজ শেষ হয়। রাজবাড়ী থেকে বালিয়াকান্দি যাতায়াতের প্রধান সড়ক এটি। কিন্তু অল্প সময়েই বিভিন্ন স্থানে দুই থেকে আড়াই ইঞ্চি গভীর গর্ত হয়েছে। পরে রড বের হয়ে গেলে বড় ধরনের সমস্যা হবে। দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া উচিত।

    এ বিষয়ে রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কুমারেশ বিশ্বাস জানান, “সরেজমিন পরিদর্শন করে দ্রুত সংস্কারের পদক্ষেপ নেওয়া হবে।”

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…