এইমাত্র
  • হাম উপসর্গে মৃত্যু ২, শনাক্ত ১৬৯ জন
  • চাঁদপুরে বিশ্ব খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের মানচিত্রে যারা বসবাস করে, সবাই বাংলাদেশি: জ্বালানি মন্ত্রী
  • স্বৈরাচারের পথে হাঁটছে সরকার: জামায়াতে আমির
  • কুমিল্লাকে বিভাগ করার আশ্বাস প্রধানমন্ত্রীর, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনেরও ঘোষণা
  • উদ্বোধনের সাড়ে তিন বছরের মাথায় ক্ষত রাজবাড়ীর ২ সেতুতে
  • ফুলবাড়ীর সাবেক উপজেলা চেয়ারম্যান নজির আর নেই
  • নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নিলেন ড. মোশারফ
  • বাকৃবিতে থ্যালাসেমিয়া রোগ বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম
  • ভূঞাপুরে ‘টিকে থাকতে পারলেন না’ আলোচিত সেই এসিল্যান্ড!
  • আজ শনিবার, ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৬ মে, ২০২৬
    দেশজুড়ে

    ফুলবাড়ীর সাবেক উপজেলা চেয়ারম্যান নজির আর নেই

    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৫:৩২ পিএম
    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৫:৩২ পিএম

    ফুলবাড়ীর সাবেক উপজেলা চেয়ারম্যান নজির আর নেই

    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৫:৩২ পিএম

    কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্ষীয়ান রাজনীতিবিদ নজির হোসেন (৭০) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার (১৫ মে) দিবাগত রাত ৩ টায় নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘ দিন ধরে মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

    তিনি স্ত্রী, এক পুত্র, তিন কন্যা, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার (১৬ মে) দুপুর আড়াইটায় ফুলবাড়ী ডিগ্রি কলেজ মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

    জনগণের কাছে নজির হোসেন ছিলেন একজন সৎ, মানবিক ও জনদরদি নেতা। রাজনৈতিক জীবনজুড়ে মানুষের সেবা করাকেই তিনি নিজের প্রধান দায়িত্ব হিসেবে গ্রহণ করেছিলেন।

    বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেন।

    রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তার অবদান ফুলবাড়ীবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এই প্রবীণ রাজনীতিবিদের মৃত্যুতে এলাকায় এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। 

    নজির হোসেনের মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী-শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়াও জেলা ও উপজেলা বিএনপিসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। 

    ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল বলেন, “নজির হোসেনের মৃত্যুতে ফুলবাড়ীবাসী একজন বর্ষীয়ান ও জনমানুষের প্রিয় রাজনীতিবিদকে হারালো। তিনি ছিলেন অত্যন্ত সৎ, মানবিক ও জনগণের কল্যাণে নিবেদিত একজন নেতা। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…