এইমাত্র
  • শাহজালালে অরক্ষিত শত কোটি টাকার পণ্য, নির্বিকার কর্তৃপক্ষ!
  • স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী নিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী
  • তারাগঞ্জ-বুড়িরহাট সড়কের বেহাল দশা, ৪ কিলোমিটার জুড়ে গর্ত
  • পুলিশের মামলায় জীবিত, বাস্তবে মৃত দুই আওয়ামী লীগ নেতা!
  • নাটোরের লালপুরে বিধবা নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
  • ট্যাক্সি-সিএনজি সিন্ডিকেটের হাতে জিম্মি প্রবাসী-সাধারণ যাত্রী
  • প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা দিল ডিপিডিসি
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
  • নাটোরে রেললাইন ভেঙে ট্রেন চলাচল বন্ধ, ৪ ঘণ্টা পর স্বাভাবিক
  • প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ, জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল
  • আজ মঙ্গলবার, ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১ সেপ্টেম্বর, ২০২৬
    রাজনীতি

    নরওয়ের প্রয়াত রাজা হারাল্ড পঞ্চমের মৃত্যুতে জামায়াতের শোক

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৩:০৭ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৩:০৭ পিএম

    নরওয়ের প্রয়াত রাজা হারাল্ড পঞ্চমের মৃত্যুতে জামায়াতের শোক

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৩:০৭ পিএম
    ছবি: সংগৃহীত

    নরওয়ের প্রয়াত রাজা হারাল্ড পঞ্চমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে ঢাকাস্থ রয়্যাল নরওয়েজিয়ান অ্যাম্বাসির শোকবইয়ে স্বাক্ষর করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

    দলটির সেক্রেটারি জেনারেল জামায়াতে ইসলামীর আমীর ও বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরের কাছে পাঠানো একটি শোকবার্তা ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকোন আরাল্ড গুলব্রান্ডসেনের হাতে তুলে দেন।

    আজ সোমবার (৩১ আগস্ট) ঢাকাস্থ রয়্যাল নরওয়েজিয়ান অ্যাম্বাসিতে গিয়ে মিয়া গোলাম পরওয়ার প্রয়াত রাজা হারাল্ড পঞ্চমের প্রতি শ্রদ্ধা জানিয়ে দূতাবাসের শোকবইয়ে স্বাক্ষর করেন এবং নরওয়ের রাজপরিবার, সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।

    অন্যদিকে, নরওয়ের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো শোকবার্তায় ডা. শফিকুর রহমান বাংলাদেশের জনগণ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নরওয়ের প্রধানমন্ত্রী, সরকার, জনগণ এবং রাজপরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানান। তিনি প্রয়াত রাজা হারাল্ড পঞ্চমের দীর্ঘ রাষ্ট্রীয় দায়িত্ব পালন, নরওয়ের জনগণের প্রতি তাঁর নিষ্ঠা এবং দেশের বিভিন্ন কঠিন সময়ে জনগণের পাশে থাকার কথা স্মরণ করেন।

    শোকবার্তায় বলা হয়, রাজা হারাল্ড পঞ্চম তার নেতৃত্ব, বিনয় এবং মানুষের প্রতি দায়বদ্ধতার কারণে নরওয়ের জনগণের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন। ঐক্য, সহনশীলতা ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় তাঁর অবদান তাঁর উত্তরাধিকারকে দীর্ঘদিন স্মরণীয় করে রাখবে।

    এতে আরও বলা হয়, এই শোকের মুহূর্তে বাংলাদেশ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নরওয়ের জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত রাজপরিবার ও নরওয়ের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

    রাজা হারাল্ড পঞ্চম গত ২৮ আগস্ট ২০২৬, ৮৯ বছর বয়সে মারা যান। তিনি ১৯৯১ সালে নরওয়ের সিংহাসনে আরোহণ করেন এবং তিন দশকেরও বেশি সময় ধরে দেশটির রাজা হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…