এইমাত্র
  • শাহজালালে অরক্ষিত শত কোটি টাকার পণ্য, নির্বিকার কর্তৃপক্ষ!
  • স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী নিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী
  • তারাগঞ্জ-বুড়িরহাট সড়কের বেহাল দশা, ৪ কিলোমিটার জুড়ে গর্ত
  • পুলিশের মামলায় জীবিত, বাস্তবে মৃত দুই আওয়ামী লীগ নেতা!
  • নাটোরের লালপুরে বিধবা নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
  • ট্যাক্সি-সিএনজি সিন্ডিকেটের হাতে জিম্মি প্রবাসী-সাধারণ যাত্রী
  • প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা দিল ডিপিডিসি
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
  • নাটোরে রেললাইন ভেঙে ট্রেন চলাচল বন্ধ, ৪ ঘণ্টা পর স্বাভাবিক
  • প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ, জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল
  • আজ মঙ্গলবার, ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১ সেপ্টেম্বর, ২০২৬
    আন্তর্জাতিক

    ‘ইরান যুদ্ধে ইসরায়েলের ১ হাজারের বেশি সেনা নিহত হয়েছে’

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ এএম

    ‘ইরান যুদ্ধে ইসরায়েলের ১ হাজারের বেশি সেনা নিহত হয়েছে’

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ এএম
    সংগৃহীত ছবি

    গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর পাল্টা হামলা হিসেবে ইসরায়েল ও উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের অবকাঠামোকে টার্গেট করে হামলা চালায় ইরান

    ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আব্দুলফজল শেখারচি দাবি করেছেন, তাদের পাল্টা হামলায় ইসরায়েলের ১ হাজারের বেশি সেনা নিহত হয়েছে। তিনি বলেন, যুদ্ধের সময় ইসরায়েলের দখলকৃত অঞ্চলে থাকা গোয়েন্দা কেন্দ্র অন্যান্য স্থাপনায় হামলা চালিয়েছেন তারা।

    সেনাবাহিনীর মুখপাত্র জানান, ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রেরও কয়েকশ সেনা নিহত ও কয়েক হাজার সেনা আহত হয়েছেন। কিন্তু ইসরায়েল-যুক্তরাষ্ট্র এগুলো গোপন রেখেছে।

    গতকাল সোমবার (৩১ আগস্ট) দেওয়া বক্তব্যে তিনি উল্লেখ করেন, আফগানিস্তান ও ইরাকে যুক্তরাষ্ট্রের যেসব সেনা নিহত হয়েছিলেন তাদের মৃত্যুর তথ্য কয়েক বছর পর্যন্ত গোপন রেখেছিল দেশটি।

    তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী হলো ‘হলিউড আর প্রোপাগান্ডা আর্মি’। যাদের কাজ হলো মুসলিম দেশগুলো থেকে লুট করা।

    ইরানি সেনাবাহিনীর উচ্চপদস্থ এ কর্মকর্তা আরও বলেন, যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে এমন দেশসহ বিশ্বের সব দেশ বুঝতে পেরেছে যুক্তরাষ্ট্র তাদের সামরিক হামলা থেকে রক্ষা করতে পারবে না এবং তারা মার্কিনিদের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছে।

    এছাড়া হরমুজ নিয়েও সতর্কতা দিয়েছেন তিনি। ব্রিগেডিয়ার জেনারেল আব্দুলফজল শেখারচি বলেছেন, “হরমুজ প্রণালিকে নিজেদের ভূখণ্ড হিসেবে শুধুমাত্র স্বপ্নেই ভাবতে পারবে যুক্তরাষ্ট্র ও তার প্রেসিডেন্ট।”

    ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা দিয়েছেন।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…