এইমাত্র
  • স্কুল ফিডিংয়ের দুধের প্যাকেটে জ্যান্ত পোকা থাকার অভিযোগ
  • সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পাবিপ্রবিতে ‘ক্যারিয়ার হাব’ স্থাপনে ব্র্যাকের সঙ্গে চুক্তি
  • ‘বাবা’র ব্যবসা করবেন আর বিএনপি করবেন, তা হবে না: সালাম পিন্টু
  • শার্শায় আদালতের আইন অমান্য করে বসতভিটা দখলের অভিযোগ
  • মনপুরায় সংবাদ প্রকাশের জের, সাংবাদিকদের বিরুদ্ধে যুবদল নেতার মামলা
  • নতুন পে স্কেলে বেতন অনেক বেশি বাড়বে, তেমনটা নয়: তথ্য উপদেষ্টা
  • শার্শায় দুই দিনে কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক
  • বেতনের আগেই নিঃশেষ পকেট, নিম্নবিত্তের ভরসা বাকির কেনাকাটা
  • বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: ভারতের হাইকমিশনার
  • আজ মঙ্গলবার, ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১ সেপ্টেম্বর, ২০২৬
    জাতীয়

    প্রয়োজনেই কেনা হবে বোয়িং বিমান, চাপে নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পিএম

    প্রয়োজনেই কেনা হবে বোয়িং বিমান, চাপে নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পিএম
    ছবি: সংগৃহীত

    কোনও চাপে নয়, বাংলাদেশের অ্যাভিয়েশনের চাহিদা অনুযায়ী নতুন বিমান কেনা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির।

    তিনি বলেন, আমাদের গুরুত্বপূর্ণ গেটওয়ের ক্ষেত্রে, আরও রুটে পরিষেবা দেওয়া দরকার। এ জন্য আমাদের আরও বিমানের প্রয়োজন আছে। ইথিওপিয়ান এয়ারলাইন্সের ১৫০টির বেশি বিমান আছে। সেই জায়গায় আমাদের ডিমান্ড আছে ৭০-৮০টির মতো- আগামী ১০-১৫ বছরের মধ্যে। কিন্তু আমরা সেই অনুযায়ী অর্ডার করিনি, তবে অবশ্যই আমরা আরও বিমান কিনবো। আমাদের এয়ারবাসও প্রয়োজন আছে, প্রয়োজন অনুযায়ী। নীতিগত চুক্তি অনুযায়ী আমাদের তো আরও কিনতে হবে।

    কোনও চাপে এই সিদ্ধান্ত কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, কোনও প্রেশারে না, এটা আমাদের অ্যাভিয়েশনের ডিমান্ড অনুযায়ী। আমাদের পর্যাপ্ত বহর নেই, আমাদের বহরের ক্ষমতা বাড়ানো দরকার। অন্যথায় আমরা পরিষেবা দিতে পারছি না, আমরা নতুন রুট খুলতে পারি না, অর্থ হারাচ্ছি। যদি আমরা তা না করি, যদি আমরা বিমান না কিনি এবং যদি আমরা আমাদের গেটওয়ের নেটওয়ার্ক রুটগুলো প্রশস্ত করি তবে যাত্রীদের চাপ বাড়বে ঢাকায়। এটি আমাদের অ্যাভিয়েশনের দীর্ঘমেয়াদি টার্নওভার বাড়বে।

    মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে মার্কিন দূত সার্জিও গোর আরও বোয়িং বিমান কেনার বাংলাদেশের প্রতিশ্রুতির কথা জানান।

    হুমায়ূন কবির বলেন, ওয়াশিংটনের সঙ্গে আমাদের একটা ভালো সম্পর্ক আছে। আপনারা জানেন, বেইজিংয়ের সঙ্গেও আমাদের ভালো সম্পর্ক আছে। বাংলাদেশের উন্নয়নের সঙ্গে এই সম্পর্ক জড়িত। আমরা যুক্তরাষ্ট্র থেকে আরও বিনিয়োগ চাই। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের তো চুক্তি আছেই , আমরা প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত বিমান কিনবো। বাংলাদেশকে আমরা এশিয়ার ভেতর একটা অ্যাভিয়েশন হাব হিসেবে গড়তে চাচ্ছি।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…