এইমাত্র
  • ‘বাবা’র ব্যবসা করবেন আর বিএনপি করবেন, তা হবে না: সালাম পিন্টু
  • শার্শায় আদালতের আইন অমান্য করে বসতভিটা দখলের অভিযোগ
  • মনপুরায় সংবাদ প্রকাশের জের, সাংবাদিকদের বিরুদ্ধে যুবদল নেতার মামলা
  • নতুন পে স্কেলে বেতন অনেক বেশি বাড়বে, তেমনটা নয়: তথ্য উপদেষ্টা
  • শার্শায় দুই দিনে কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক
  • বেতনের আগেই নিঃশেষ পকেট, নিম্নবিত্তের ভরসা বাকির কেনাকাটা
  • বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: ভারতের হাইকমিশনার
  • কিশোরগঞ্জে ‘কিডন্যাপ’ হওয়া নববধূর ভিডিও বার্তা: ‘আমি আইছি, এনেই থাকবাম’
  • সালমান এফ রহমানের পক্ষে লড়তে চান ব্রিটিশ আইনজীবী
  • শাহজালালে অরক্ষিত শত কোটি টাকার পণ্য, নির্বিকার কর্তৃপক্ষ!
  • আজ মঙ্গলবার, ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১ সেপ্টেম্বর, ২০২৬
    দেশজুড়ে

    মনপুরায় সংবাদ প্রকাশের জের, সাংবাদিকদের বিরুদ্ধে যুবদল নেতার মামলা

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পিএম

    মনপুরায় সংবাদ প্রকাশের জের, সাংবাদিকদের বিরুদ্ধে যুবদল নেতার মামলা

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পিএম

    ভোলার মনপুরায় ভূমিহীনদের জমিতে চাষাবাদে বাধা ও ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশের জেরে তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছেন স্থানীয় যুবদল নেতা মো. আলাউদ্দিন। গত ২১ আগস্ট তিনি এ মামলা দায়ের করেন। তবে মামলায় অভিযুক্ত তিন সাংবাদিককে জামিন দিয়েছেন আদালত।

    সোমবার (৩১ আগস্ট) মনপুরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। মামলায় অভিযুক্ত সাংবাদিকরা হলেন, আরটিভির মনপুরা উপজেলা প্রতিনিধি সোহাগ মাহমুদ সৈকত, দৈনিক সকালের সময়ের প্রতিনিধি মো. মেহেদী হাসান এবং দৈনিক দেশের কণ্ঠের প্রতিনিধি মিজানুর রহমান।

    জানা যায়, উপজেলার কলাতলী ইউনিয়নে গত ১৫ আগস্ট কিছু ভূমিহীন ও অসহায় মানুষের জমিতে চাষাবাদে বাধা এবং জমিতে জন্মানো ঘাস মহিষ পালকদের কাছে বিক্রি করে অর্থ আদায়ের অভিযোগ ওঠে। অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে গিয়ে তথ্য সংগ্রহ ও সংশ্লিষ্টদের বক্তব্য নিয়ে সংবাদ প্রকাশ করেন মামলায় অভিযুক্ত ওই তিন সাংবাদিক। এতে ক্ষুব্ধ হয়ে গত ২১ আগস্ট যুবদল নেতা মো. আলাউদ্দিন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

    সাংবাদিকদের অভিযোগ, পেশাগত দায়িত্ব পালনে বাধা দিতে এবং হয়রানি করতেই এ মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সংবাদ সংগ্রহের সময় তাদের উপর হামলার ঘটনাও ঘটে।

    জামিন পাওয়ার পর সাংবাদিকরা বলেন, "জনস্বার্থ ও অনিয়ম তুলে ধরা আমাদের পেশাগত দায়িত্ব। মিথ্যা মামলা দিয়ে এভাবে সংবাদকর্মীদের হয়রানি করা হলে স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ ব্যাহত হবে।"

    এ ব্যাপারে মামলার বাদী যুবদল নেতা মো. আলাউদ্দিনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

    তবে সাংবাদিক নির্যাতন ও হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয় সংবাদকর্মীরা।

    টিএইচ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…