এইমাত্র
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
  • ছাদভিত্তিক সৌর বিদ্যুতে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা
  • স্কুল ফিডিংয়ের প্যাকেটজাত দুধে জ্যান্ত পোকা পাওয়ার অভিযোগ
  • সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পাবিপ্রবিতে ‘ক্যারিয়ার হাব’ স্থাপনে ব্র্যাকের সঙ্গে চুক্তি
  • ‘বাবা’র ব্যবসা করবেন আর বিএনপি করবেন, তা হবে না: সালাম পিন্টু
  • শার্শায় আদালতের আইন অমান্য করে বসতভিটা দখলের অভিযোগ
  • মনপুরায় সংবাদ প্রকাশের জের, সাংবাদিকদের বিরুদ্ধে যুবদল নেতার মামলা
  • নতুন পে স্কেলে বেতন অনেক বেশি বাড়বে, তেমনটা নয়: তথ্য উপদেষ্টা
  • শার্শায় দুই দিনে কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক
  • আজ মঙ্গলবার, ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১ সেপ্টেম্বর, ২০২৬
    দেশজুড়ে

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গলাচিপায় দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ২০

    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পিএম
    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পিএম

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গলাচিপায় দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ২০

    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পিএম

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে পটুয়াখালীর গলাচিপায় দলটির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হাতাহাতি, ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষ চলাকালে একটি রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে।

    মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় গলাচিপা পৌরমঞ্চ চত্বর থেকে বিএনপির বর্তমান কমিটির আয়োজনে আলোচনা সভা ও র‍্যালী শুরু হয়। অন্যদিকে সিনেমা হল রোডে অবস্থান নিয়ে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জড়ো হয় বিএনপির সাবেক নেতাকর্মীরা। যারা জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থক ছিলো। তাদের কে পুলিশ সরিয়ে উপজেলা পরিষদের গেটের মধ্যে নিয়ে পুলিশ সামনে থেকে ব্যারিকেট দিয়ে রাখে। এ সময় বিএনপির বর্তমান কমিটি মিছিল নিয়ে সিনেমা হল রোড প্রদক্ষিণ করতে গেলে উপজেলা পরিষদের গেটের সামনে প্রথমে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয় ও ভূয়া ভূয়া স্লোগান দিতে থাকে দুই পক্ষ। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে বিএনপির সাবেক নেতাকর্মীরা পৃথকভাবে মিছিল নিয়ে শহরের কালীবাড়ি ও বটতলা এলাকায় গেলে বিএনপির অপরপক্ষের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এতে মুহূর্তের মধ্যে পুরো এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইটপাটকেল নিক্ষেপে নেতাকর্মীরা দিক বদিক ছুটতে থাকে। পুলিশকে এসময় নিরব ভূমিকা পালন করতে দেখা যায়। 

    স্থানীয় সূত্রে জানা গেছে, গত জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক বিরোধের ধারাবাহিকতায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই নির্বাচনে এ আসনে বিএনপির সমর্থন পেয়েছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে গলাচিপা উপজেলা বিএনপির কমিটি ভেঙে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এরপর থেকেই স্থানীয় বিএনপির রাজনীতিতে ও দলীয় কর্মসূচি পালনে দুটি পক্ষ সক্রিয় রয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়। নুরপন্থি হিসেবে পরিচিত পক্ষের নেতৃত্বে রয়েছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইখতিয়ার কবির ও পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শিপলু খান, বিএনপির উপজেলা কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা ও সদস্য সচিব আলতাফ হোসেন খান। অপরদিকে হাসান মামুনপন্থি পক্ষের নেতৃত্বে রয়েছেন গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস ছত্তার হাওলাদার, উপজেলা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক মশিউর রহমান শাহিন খন্দকার ও যুবদল নেতা সবুজ প্যাদা।

    সংঘর্ষ চলাকালে পৌর শহরের কালি বাড়ি রোডে হাবিব রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিকপক্ষ দাবি করেছেন। তবে হামলার সঙ্গে কোন পক্ষ জড়িত ছিল তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

    এ বিষয়ে পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সাজেদুল ইসলাম জানান, প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই পুলিশ মোতায়েন ছিল এবং বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…