এইমাত্র
  • খোঁজ নেই টানেলে কর্মরত ৯০০ শ্রমিকের, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে সন্ধানের চেষ্টা
  • যুদ্ধের সময় পাশে থাকায় পুতিনকে ইরানের প্রেসিডেন্টের ধন্যবাদ
  • শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে উন্নীত করতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
  • ছাদভিত্তিক সৌর বিদ্যুতে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা
  • স্কুল ফিডিংয়ের প্যাকেটজাত দুধে জ্যান্ত পোকা পাওয়ার অভিযোগ
  • সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পাবিপ্রবিতে ‘ক্যারিয়ার হাব’ স্থাপনে ব্র্যাকের সঙ্গে চুক্তি
  • ‘বাবা’র ব্যবসা করবেন আর বিএনপি করবেন, তা হবে না: সালাম পিন্টু
  • শার্শায় আদালতের আইন অমান্য করে বসতভিটা দখলের অভিযোগ
  • আজ মঙ্গলবার, ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১ সেপ্টেম্বর, ২০২৬
    দেশজুড়ে

    তারেক রহমানের নেতৃত্বেই ছাত্র-জনতার বিপ্লবে গণতন্ত্রের মুক্তি ঘটেছে: রিজভী

    এলেন বিশ্বাস, উত্তরা (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পিএম
    এলেন বিশ্বাস, উত্তরা (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পিএম

    তারেক রহমানের নেতৃত্বেই ছাত্র-জনতার বিপ্লবে গণতন্ত্রের মুক্তি ঘটেছে: রিজভী

    এলেন বিশ্বাস, উত্তরা (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পিএম

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদূরপ্রসারী নেতৃত্বেই গোটা জাতি গণতন্ত্রের মুক্তির জন্য প্রস্তুত হয়েছিল এবং ছাত্র-জনতার গণ-আন্দোলনের মধ্য দিয়ে সেই মুক্তি অর্জিত হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

    মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    পথসভায় রিজভী বলেন, রাজনীতিতে লাশের সংস্কৃতি শেখ হাসিনা চালু করে গিয়েছিলেন। তবে তারেক রহমান গোটা জাতিকে গণতন্ত্রের মুক্তির দিকে চালিত করেছেন। ছাত্র-জনতার অভূতপূর্ব বিপ্লবের মধ্য দিয়েই তারেক রহমানের সেই প্রস্তুতির বহিঃপ্রকাশ ঘটেছে।

    বিএনপির সাম্প্রতিক বিভিন্ন জনকল্যাণমুখী কর্মসূচির ওপর আলোকপাত করে তিনি বলেন, নারীদের ক্ষমতায়ন ও কৃষকদের সহায়তার লক্ষ্যে বিএনপি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো গঠনমূলক উদ্যোগ নিয়েছে। গণমাধ্যমে বা অন্য কোথাও এসবের যত সমালোচনাই হোক না কেন, জনগণকে ক্ষমতাবান করার এই প্রক্রিয়াকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া হবে না।

    বক্তব্যে দেশের শ্রমবাজার পরিস্থিতি নিয়েও ইতিবাচক বার্তা দেন বিএনপি নেতা রিজভী। তিনি জানান, মালয়েশিয়ার শ্রমবাজার আবার বাংলাদেশি কর্মীদের জন্য চালু হচ্ছে, যার ফলে দেশের বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।

    জনগণের রাজনৈতিক ও আর্থসামাজিক সার্বিক উন্নয়নের কথা উল্লেখ করে রিজভী আশাবাদ প্রকাশ করেন যে, বিএনপির এসব কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের সাধারণ মানুষ সরাসরি লাভবান হবে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…