এইমাত্র
  • খোঁজ নেই টানেলে কর্মরত ৯০০ শ্রমিকের, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে সন্ধানের চেষ্টা
  • যুদ্ধের সময় পাশে থাকায় পুতিনকে ইরানের প্রেসিডেন্টের ধন্যবাদ
  • শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে উন্নীত করতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
  • ছাদভিত্তিক সৌর বিদ্যুতে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা
  • স্কুল ফিডিংয়ের প্যাকেটজাত দুধে জ্যান্ত পোকা পাওয়ার অভিযোগ
  • সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পাবিপ্রবিতে ‘ক্যারিয়ার হাব’ স্থাপনে ব্র্যাকের সঙ্গে চুক্তি
  • ‘বাবা’র ব্যবসা করবেন আর বিএনপি করবেন, তা হবে না: সালাম পিন্টু
  • শার্শায় আদালতের আইন অমান্য করে বসতভিটা দখলের অভিযোগ
  • আজ মঙ্গলবার, ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১ সেপ্টেম্বর, ২০২৬
    শিক্ষাঙ্গন

    ২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পিএম

    ২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পিএম
    ছবি: সংগৃহীত

    ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার (টেস্ট পরীক্ষা) তারিখ ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড। 

    আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শিক্ষাবোর্ড। একইসঙ্গে এসএসসি পরীক্ষার ফরম পূরণের শুরুর তারিখও ঘোষণা করা হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা-এর আওতাধীন মাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা আগামী ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে সম্পন্ন করে ফলাফল প্রকাশ করতে হবে।

    তাছাড়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হবে। ফরম পূরণের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে ঢাকা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

    শিক্ষাবোর্ডের আওতাধীন মাধ্যমিক পর্যায়ের সকল সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকের কাছে বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হবে বলে এতে জানানো হয়েছে।

    আগামী বছরের শুরুতে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে সেটি পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসএসসি পরীক্ষা ১৪ মার্চ থেকে শুরু হবে।

    শিক্ষার্থী ও অভিভাবকদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…