এইমাত্র
  • এবার তড়িঘড়ি যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে নেয়া হলো নেতানিয়াহুর ছেলেকে
  • মমতা ব্যানার্জির ভাতিজির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • খোঁজ নেই টানেলে কর্মরত ৯০০ শ্রমিকের, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে সন্ধানের চেষ্টা
  • যুদ্ধের সময় পাশে থাকায় পুতিনকে ইরানের প্রেসিডেন্টের ধন্যবাদ
  • শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে উন্নীত করতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
  • ছাদভিত্তিক সৌর বিদ্যুতে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা
  • স্কুল ফিডিংয়ের প্যাকেটজাত দুধে জ্যান্ত পোকা পাওয়ার অভিযোগ
  • সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পাবিপ্রবিতে ‘ক্যারিয়ার হাব’ স্থাপনে ব্র্যাকের সঙ্গে চুক্তি
  • আজ মঙ্গলবার, ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১ সেপ্টেম্বর, ২০২৬
    দেশজুড়ে

    অটোরিকশার গ্যারেজে অস্ত্রের কারখানা, দুই কারবারি গ্রেফতার

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পিএম

    অটোরিকশার গ্যারেজে অস্ত্রের কারখানা, দুই কারবারি গ্রেফতার

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পিএম

    চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ সময় ২০টি গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অটোরিকশার গ্যারেজ পরিচালনার আড়ালে এসব অস্ত্র তৈরি করা হতো বলে জানিয়েছে পুলিশ।

    মঙ্গলবার (১ সেপ্টেম্বর)  জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়, সোমবার রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তার দুজন হলেন হাটহাজারীর জামাল হোসেন ও কবির আহমদ। জামাল পেশায় রাজমিস্ত্রি এবং কবির অটোরিকশাচালক।

    গ্যারেজের ভেতরে অস্ত্রের কারখানা

    হাটহাজারীর সরকারহাট এলাকার একটি অটোরিকশার গ্যারেজে এসব অস্ত্র তৈরি করা হতো। গ্যারেজটির মূল মালিক একজন প্রবাসী। গ্যারেজটি পরিচালনা করতেন ওসমান নামে একজন। তিনি মূলত গ্যারেজ পরিচালনার নামে আগ্নেয়াস্ত্র তৈরি করতেন।

    অটোরিকশাচালকের মাধ্যমে অস্ত্র বিক্রি

    ওসমান অস্ত্রগুলো তৈরি করে স্থানীয়ভাবে কম দামে বিক্রি করতেন। আর অস্ত্র বিক্রির সঙ্গে যুক্ত ছিলেন রাজমিস্ত্রি জামাল ও অটোরিকশাচালক কবির। মূলত সন্দেহ এড়াতে রাজমিস্ত্রি ও অটোরিকশাচালকের পরিচয়ে দুজন অস্ত্র বিক্রির কাজ করতেন।

    পুলিশের অভিযানে দুই বিক্রেতাকে গ্রেপ্তার করা হলেও পালিয়ে যান অস্ত্র তৈরির কারিগর ওসমান।

    পুলিশের জালে যেভাবে ধরা পড়লেন বিক্রেতারা

    স্থানীয়ভাবে তৈরি অস্ত্র বিক্রি করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নিজেরাই ক্রেতা সেজে বিক্রেতা জামাল ও কবিরের সঙ্গে যোগাযোগ করে। তাঁদের দেওয়া স্থানে অস্ত্র কিনতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন দুজন।

    এ বিষয়ে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার, হাটহাজারী সার্কেল, কাজী মো. তারেক আজিজ বলেন, অস্ত্রের ক্রেতা সেজে জামাল ও কবিরের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁরা ২০ থেকে ৫০ হাজার টাকায় অস্ত্র বিক্রির কথা জানান। জামাল রাজমিস্ত্রি ও কবির অটোরিকশাচালকের পরিচয় ব্যবহার করে অস্ত্র বিক্রি করতেন, যাতে কেউ তাঁদের সন্দেহ না করে।

    এ ঘটনায় অস্ত্র আইনে হাটহাজারী থানায় মামলা হয়েছে। অস্ত্র তৈরির সঙ্গে জড়িত ওসমানকে গ্রেপ্তারে অভিযান চলছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…