এইমাত্র
  • গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৫ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৮
  • পারিবারিক সচেতনতা ও সঠিক দিকনির্দেশনা সন্তানদের ভুল পথে যাওয়া রুখতে পারে: ত্রাণমন্ত্রী
  • ‘আবার মজলুম হলে সংবাদমাধ্যমকেই বলবেন, আমাকে বাঁচান’
  • স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
  • হজে কোটা বাড়ানোর আশ্বাস দিয়েছে সৌদি আরব: ধর্মমন্ত্রী
  • বিশৃঙ্খলা বন্ধ না হলে কারখানা চালাতে চান না মালিকরা: বিজিএমইএ সভাপতি
  • দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ছাত্রলীগ-যুবলীগ: রিজভী
  • ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যেন কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পোশাক শ্রমিক আন্দোলন নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক শুরু
  • ৪ নভেম্বর থেকে সারাদেশে ৩দিন গ্যাসের স্বল্পচাপ থাকবে
  • আজ রবিবার, ১৭ কার্তিক, ১৪৩৩ | ১ নভেম্বর, ২০২৬
    দেশজুড়ে

    নেত্রকোনায় শিশু জান্নাতুল হত্যা মামলার বাদী-সাক্ষীদের প্রাণনাশের হুমকি

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৯:১১ পিএম
    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৯:১১ পিএম

    নেত্রকোনায় শিশু জান্নাতুল হত্যা মামলার বাদী-সাক্ষীদের প্রাণনাশের হুমকি

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৯:১১ পিএম

    নেত্রকোনার কলমাকান্দায় শিশু জান্নাতুল হত্যা মামলার বাদী ও সাক্ষীদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মামলায় গ্রেপ্তার পাঁচ আসামি জামিনে মুক্ত হওয়ার পর তাঁদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন নিহত শিশুটির বাবা ও মামলার বাদী আর্শাদ মিয়া। এ ছাড়া মামলার তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

    রবিবার (১ নভেম্বর) দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন আর্শাদ মিয়া। এ সময় নিহত জান্নাতুলের মা ইয়াসমীন আক্তার, পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

    সংবাদ সম্মেলনে আর্শাদ মিয়া অভিযোগ করেন, তাঁর মেয়েকে হত্যার ঘটনায় করা মামলায় পাঁচ আসামি গ্রেপ্তার হয়েছিলেন। পরে তাঁরা জামিনে মুক্ত হয়ে মামলার বাদী ও সাক্ষীদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি মামলার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

    মামলার বিবরণ অনুযায়ী, গত ৪ মে বিকেল থেকে শিশু জান্নাতুল নিখোঁজ ছিল। দুই দিন পর ৬ মে সকালে কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের হুগলী গ্রামের একটি ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় শিশুটির মুখ গামছা দিয়ে বাঁধা ছিল বলে জানা গেছে।

    ঘটনার দিনই শিশুটির বাবা আর্শাদ মিয়া কলমাকান্দা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।

    এদিকে, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলার তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন নিহত শিশুটির বাবা। তিনি হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…