এইমাত্র
  • হজে কোটা বাড়ানোর আশ্বাস দিয়েছে সৌদি আরব: ধর্মমন্ত্রী
  • বিশৃঙ্খলা বন্ধ না হলে কারখানা চালাতে চান না মালিকরা: বিজিএমইএ সভাপতি
  • দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ছাত্রলীগ-যুবলীগ: রিজভী
  • ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যেন কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পোশাক শ্রমিক আন্দোলন নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক শুরু
  • ৪ নভেম্বর থেকে সারাদেশে ৩দিন গ্যাসের স্বল্পচাপ থাকবে
  • দেশজুড়ে আড়ংয়ের ১ লাখ গাছের চারা রোপণ
  • খরচের চাপে কৃষক, আগাম সবজি চাষে লোকসানের শঙ্কা
  • চাঁদপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
  • বরিশালে জাতীয় যুব দিবস উদযাপিত
  • আজ রবিবার, ১৭ কার্তিক, ১৪৩৩ | ১ নভেম্বর, ২০২৬
    রাজনীতি

    দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ছাত্রলীগ-যুবলীগ: রিজভী

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পিএম

    দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ছাত্রলীগ-যুবলীগ: রিজভী

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পিএম
    ছবি: ভিডিও থেকে

    সরকারের সব উদ্যোগকে পাশ কাটিয়ে পোশাক শ্রমিকদের মাঝে মিশে গিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ছাত্রলীগ-যুবলীগ। তাদের ষড়যন্ত্র বুঝতে বাকি নেই সরকারের— এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

    আজ রবিবার (১ নভেম্বর) বিকেলে নিন্ম আদালতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

    জুলাই সনদ ইস্যুতে রিজভী বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় অস্বীকার করেনি বিএনপি। তবে যেসব নোট অব ডিসেন্ট আছে, সেগুলোর নিষ্পত্তি করতে হবে। সেই নিষ্পত্তি সংসদে আলোচনার মাধ্যমে হবে, লংমার্চ করে নয়।

    তিনি বলেন, আওয়ামী লীগের সাথে গোপন সম্পর্ক রেখে চলার চেষ্টা করছে বিরোধীরা। জামায়াতের ইতিহাস আত্মসমর্পণের। তবে বিএনপির দেশ ছাড়ার কোনো উপায় নেই।

    এসময় উন্নত ও গণতান্ত্রিক দেশ গড়ায় বিএনপি সর্বোচ্চ সচেষ্ট থাকবে বলেও অবহিত করেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…