এইমাত্র
  • নাগরপুরে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন
  • জীবননগরে চাঁদাবাজি-মিথ্যা সংবাদ প্রকাশের হুমকির অভিযোগ
  • দুই সিস্টেমে দুই তথ্য, হদিস নেই কোটি টাকার কন্টেইনারের!
  • দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধে এক ব্যক্তিকে কুপিয়ে জখম
  • শিক্ষকরা নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী
  • অর্থনৈতিক করিডরের উপকার ৩ দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত
  • বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
  • আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • হজের প্রাক-নিবন্ধনে দিতে হবে যেসব তথ্য
  • শরীরে বাদুড় বসার পর জলাতঙ্কে ১১ বছরের শিশুর মৃত্যু
  • আজ বৃহস্পতিবার, ১৮ আষাঢ়, ১৪৩৩ | ২ জুলাই, ২০২৬
    দেশজুড়ে

    হাসপাতালে কোনো অনিয়ম-অবহেলা বরদাশত করা হবে না: জালাল উদ্দীন

    ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৪:৫৫ পিএম
    ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৪:৫৫ পিএম

    হাসপাতালে কোনো অনিয়ম-অবহেলা বরদাশত করা হবে না: জালাল উদ্দীন

    ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৪:৫৫ পিএম
    ছবি: কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্থানীয় সংসদ সদস্য মো. জালাল উদ্দীন।

    হাসপাতালে কোনো অনিয়ম ও অবহেলা বরদাশত করা হবে না বলে জানিয়েছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দীন। 

    তিনি বলেন, চিকিৎসকদের যথাসময়ে হাসপাতালে উপস্থিত থেকে আন্তরিকতার সঙ্গে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। জরুরি বিভাগে সবসময় এমবিবিএস ডাক্তার উপস্থিত থাকতে হবে। রোগীদের প্রতি অসদাচরণ ও দায়িত্বে অবহেলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এছাড়া হাসপাতালকে পরিচ্ছন্ন রাখা এবং দালালমুক্ত করার নির্দেশও দেন তিনি।

    আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকালে আকস্মিকভাবে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন সংসদ সদস্য।

    এ সময় উপস্থিত ছিলেন- হাসপাতালের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ শা্হরিয়ার অনিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, সহসভাপতি মিজানুর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম জাইদুল, মো. সামসুল হক চাঁন মিয়া, মো. মাহফুজুর রহমান মিঠু, মো. শফিকুল ইসলাম ফুলুসহ আরও অনেকে।

    পরিদর্শন শেষে সংসদ সদস্য জালাল উদ্দীন বলেন, কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০০ শয্যাবিশিষ্ট নতুন ভবন শিগগিরই চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। শূন্য পদগুলো দ্রুত পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন আনছে।

    তিনি আরও বলেন, অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করাসহ সব ধরনের নাগরিক সেবা দিতে হবে। দালাল ও ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অযাচিত আনাগোনা বন্ধ করতে হবে। রোগী এলে প্রথমেই রেফার না করে পর্যাপ্ত প্রাথমিক চিকিৎসা দিয়ে রেফার করার ব্যবস্থা রাখতে হবে। এ বিষয়ে আমার নজরদারি সবসময় থাকবে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…