এইমাত্র
  • নাগরপুরে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন
  • জীবননগরে চাঁদাবাজি-মিথ্যা সংবাদ প্রকাশের হুমকির অভিযোগ
  • দুই সিস্টেমে দুই তথ্য, হদিস নেই কোটি টাকার কন্টেইনারের!
  • দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধে এক ব্যক্তিকে কুপিয়ে জখম
  • শিক্ষকরা নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী
  • অর্থনৈতিক করিডরের উপকার ৩ দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত
  • বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
  • আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • হজের প্রাক-নিবন্ধনে দিতে হবে যেসব তথ্য
  • শরীরে বাদুড় বসার পর জলাতঙ্কে ১১ বছরের শিশুর মৃত্যু
  • আজ বৃহস্পতিবার, ১৮ আষাঢ়, ১৪৩৩ | ২ জুলাই, ২০২৬
    দেশজুড়ে

    দেওয়ানগঞ্জে মোবাইল ফোন সঙ্গে রাখায় দুই এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

    খোরশেদ আহম্মেদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৫:৫৮ পিএম
    খোরশেদ আহম্মেদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৫:৫৮ পিএম

    দেওয়ানগঞ্জে মোবাইল ফোন সঙ্গে রাখায় দুই এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

    খোরশেদ আহম্মেদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৫:৫৮ পিএম

    জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার দুটি এইচএসসি পরীক্ষা কেন্দ্রে স্মার্টফোন বহনের নিষেধাজ্ঞা অমান্য করায় দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

    বৃহস্পতিবার (০২ জুলাই) উপজেলার এম এম মেমোরিয়াল কলেজ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালে মো. হৃদয় নামে এক পরীক্ষার্থী স্মার্টফোনসহ ধরা পড়েন। পরে তাকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়।

    একই দিনে হাতিভাঙ্গা এ বি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে মো. সোলেমান মিয়া নামে অপর এক পরীক্ষার্থী স্মার্টফোন নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করায় তাকেও বহিষ্কার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহ জহুরুল হোসেন। 

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহ জহুরুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্য করে স্মার্টফোন নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা পরীক্ষার বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ। সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। নিয়ম ভঙ্গ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।”

    প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত সকল নির্দেশনা ও বিধিনিষেধ যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…