এইমাত্র
  • নাগরপুরে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন
  • জীবননগরে চাঁদাবাজি-মিথ্যা সংবাদ প্রকাশের হুমকির অভিযোগ
  • দুই সিস্টেমে দুই তথ্য, হদিস নেই কোটি টাকার কন্টেইনারের!
  • দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধে এক ব্যক্তিকে কুপিয়ে জখম
  • শিক্ষকরা নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী
  • অর্থনৈতিক করিডরের উপকার ৩ দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত
  • বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
  • আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • হজের প্রাক-নিবন্ধনে দিতে হবে যেসব তথ্য
  • শরীরে বাদুড় বসার পর জলাতঙ্কে ১১ বছরের শিশুর মৃত্যু
  • আজ বৃহস্পতিবার, ১৮ আষাঢ়, ১৪৩৩ | ২ জুলাই, ২০২৬
    দেশজুড়ে

    জীবননগরে চাঁদাবাজি-মিথ্যা সংবাদ প্রকাশের হুমকির অভিযোগ

    সালাউদ্দীন কাজল, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৪:২৭ পিএম
    সালাউদ্দীন কাজল, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৪:২৭ পিএম

    জীবননগরে চাঁদাবাজি-মিথ্যা সংবাদ প্রকাশের হুমকির অভিযোগ

    সালাউদ্দীন কাজল, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৪:২৭ পিএম

    চুয়াডাঙ্গার জীবননগরে চাঁদাবাজি, মিথ্যা সংবাদ প্রকাশের হুমকি ও জমি দখলের ষড়যন্ত্রের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. মশিউর রহমান।

    বৃহস্পতিবার (২ জুলাই) জীবননগর শহরের থ্রি স্টার রেস্টুরেন্টের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, একটি সংঘবদ্ধ চক্র তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করছে। টাকা না দিলে সামাজিক যোগাযোগমাধ্যম ও একটি পত্রিকায় তার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের হুমকি দেওয়া হচ্ছে।

    লিখিত বক্তব্যে মশিউর রহমান বলেন, তিনি জীবননগর উপজেলার পুরন্দরপুর গ্রামের বাসিন্দা এবং বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সদস্য। গত ৩০ জুন ‘এসএমএম’ নামে একটি ফেসবুক আইডি থেকে তার কাছে বার্তা পাঠিয়ে ‘জঙ্গিবাদ’ ও ‘চাঁদাবাজির’ অভিযোগে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে টাকা দাবি করা হয়।

    তিনি দাবি করেন, কোনো ধরনের অপরাধ বা চাঁদাবাজির সঙ্গে তার সম্পৃক্ততা নেই। দীর্ঘদিন সেনাবাহিনীতে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে সাধারণ জীবনযাপন করছেন।

    সংবাদ সম্মেলনে মশিউর রহমান বলেন, এসব ঘটনার মূল কারণ তাদের পারিবারিক জমিজমা নিয়ে বিরোধ। ২০২৪ সাল থেকে একই গ্রামের মো. আলমের সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ চলমান রয়েছে। বিষয়টি আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও প্রতিপক্ষ ভুয়া দলিল তৈরি করে জমি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

    তিনি দাবি করেন, ওই জমি দখলের উদ্দেশ্যে একটি চক্র জাল কাগজপত্র তৈরি করে তাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছে। জমি ছেড়ে না দিলে প্রশাসনিক হয়রানি, মিথ্যা মামলা এবং সংবাদ প্রকাশের মাধ্যমে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

    সংবাদ সম্মেলনে তিনি চুয়াডাঙ্গা জেলা পুলিশ, সংশ্লিষ্ট প্রশাসন ও আদালতের প্রতি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবা জানান।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…