এইমাত্র
  • নাগরপুরে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন
  • জীবননগরে চাঁদাবাজি-মিথ্যা সংবাদ প্রকাশের হুমকির অভিযোগ
  • দুই সিস্টেমে দুই তথ্য, হদিস নেই কোটি টাকার কন্টেইনারের!
  • দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধে এক ব্যক্তিকে কুপিয়ে জখম
  • শিক্ষকরা নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী
  • অর্থনৈতিক করিডরের উপকার ৩ দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত
  • বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
  • আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • হজের প্রাক-নিবন্ধনে দিতে হবে যেসব তথ্য
  • শরীরে বাদুড় বসার পর জলাতঙ্কে ১১ বছরের শিশুর মৃত্যু
  • আজ বৃহস্পতিবার, ১৮ আষাঢ়, ১৪৩৩ | ২ জুলাই, ২০২৬
    দেশজুড়ে

    সিরাজদিখানে মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৪:৫৬ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৪:৫৬ পিএম

    সিরাজদিখানে মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৪:৫৬ পিএম

    মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

    বুধবার (০১ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন।

    অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই মাদকসেবীকে সাজা প্রদান করা হয়। অপরাধ স্বীকার করায় প্রত্যেককে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

    দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার মালখানগর ইউনিয়নের নাইশিং গ্রামের মৃত আসকরের ছেলে মো. জাফর এবং রাজানগর গ্রামের নুরুল হকের ছেলে মো. শামীম।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠন ও জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কঠোর অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…