এইমাত্র
  • নাগরপুরে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন
  • জীবননগরে চাঁদাবাজি-মিথ্যা সংবাদ প্রকাশের হুমকির অভিযোগ
  • দুই সিস্টেমে দুই তথ্য, হদিস নেই কোটি টাকার কন্টেইনারের!
  • দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধে এক ব্যক্তিকে কুপিয়ে জখম
  • শিক্ষকরা নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী
  • অর্থনৈতিক করিডরের উপকার ৩ দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত
  • বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
  • আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • হজের প্রাক-নিবন্ধনে দিতে হবে যেসব তথ্য
  • শরীরে বাদুড় বসার পর জলাতঙ্কে ১১ বছরের শিশুর মৃত্যু
  • আজ বৃহস্পতিবার, ১৮ আষাঢ়, ১৪৩৩ | ২ জুলাই, ২০২৬
    দেশজুড়ে

    মুন্সিগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৫:০১ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৫:০১ পিএম

    মুন্সিগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৫:০১ পিএম

    মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং একই ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে সংরক্ষণের দায়ে হক কিচেন নামের একটি রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

    বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলার মাওয়া চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

    অভিযানে হক কিচেন রেস্টুরেন্টে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করা হচ্ছে। এছাড়া একই ফ্রিজের ভেতরে কাঁচা মাছ-মাংস এবং রান্না করা খাবার একত্রে সংরক্ষণ করার অপরাধে রেস্টুরেন্টটির মালিক রাশেদুল হককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

    একই সঙ্গে ভবিষ্যতে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য প্রস্তুতের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।

    অভিযানে সহযোগিতা করেন মো. নাজমুল হোসেন এবং পদ্মা সেতু উত্তর থানা পুলিশের একটি টিম।

    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…