এইমাত্র
  • নাগরপুরে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন
  • জীবননগরে চাঁদাবাজি-মিথ্যা সংবাদ প্রকাশের হুমকির অভিযোগ
  • দুই সিস্টেমে দুই তথ্য, হদিস নেই কোটি টাকার কন্টেইনারের!
  • দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধে এক ব্যক্তিকে কুপিয়ে জখম
  • শিক্ষকরা নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী
  • অর্থনৈতিক করিডরের উপকার ৩ দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত
  • বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
  • আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • হজের প্রাক-নিবন্ধনে দিতে হবে যেসব তথ্য
  • শরীরে বাদুড় বসার পর জলাতঙ্কে ১১ বছরের শিশুর মৃত্যু
  • আজ বৃহস্পতিবার, ১৮ আষাঢ়, ১৪৩৩ | ২ জুলাই, ২০২৬
    দেশজুড়ে

    আলফাডাঙ্গায় অগ্নিকাণ্ডে নিহতের পরিবার ও ক্ষতিগ্রস্তদের আর্থিক অনুদান

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৫:০৪ পিএম
    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৫:০৪ পিএম

    আলফাডাঙ্গায় অগ্নিকাণ্ডে নিহতের পরিবার ও ক্ষতিগ্রস্তদের আর্থিক অনুদান

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৫:০৪ পিএম

    ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ভেন্নাতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ব্যক্তির পরিবার এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

    বৃহস্পতিবার (০২ জুলাই) বেলা ১২টায় উপজেলার যোগিবরাট ভেন্নাতলা বাজার প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অনুদান হস্তান্তর করা হয়।

    ​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে বরাদ্দকৃত জেলা প্রশাসকের কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার ত্রাণ কার্য (নগদ) তহবিল থেকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়। এর মধ্যে অগ্নিকাণ্ডে নিহত নসিমন চালক বাবুল মোল্যার পরিবারকে ২৫ হাজার টাকার একটি চেক এবং ক্ষতিগ্রস্ত পাঁচজন ব্যবসায়ীকে ব্যবসা পুনর্গঠনের জন্য পাঁচ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

    ​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে এই অনুদানের চেক তুলে দেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা।

    এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এস এম রিদওয়ানুন্নবী (রেদওয়ান), উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী এস এম হাফিজুর রহমান ও স্থানীয় ইউপি সদস্য আমিনুর রহমান প্রমুখ।

    ​উল্লেখ্য, গত ১৮ জুন উপজেলার ভেন্নাতলা বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নেভানোর চেষ্টাকালীন বাজারে থাকা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার হরিহরনগর গ্রামের নসিমন চালক বাবুল মোল্যা (৩৫) নিহত হন। ওই ভয়াবহ অগ্নিকাণ্ডে বাজারের পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…