এইমাত্র
  • কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদন কমেছে, আদানি পাওয়ারের বিবৃতি
  • ৬ মাসে ২ লাখ বাংলাদেশি নেয়ার খবর নাকচ মালয়েশিয়ার
  • আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র
  • কওমি শিক্ষার্থীদের কারিগরি প্রশিক্ষণের পরিকল্পনা সরকারের
  • র‌্যাব সদরদপ্তর হবে ১১তলা, ব্যয় ১৭২ কোটি টাকা
  • কিশোরগঞ্জে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার
  • সখীপুরে স্বাস্থ্য সহকারীর মরদেহ উদ্ধার
  • হাবিপ্রবির টিএসসিতে চেয়ার সংকট, সমাধানের আশ্বাস প্রশাসনের
  • ‘আমদানি নির্ভরতার কারণে জ্বালানি সংকট, পঙ্গু করে রেখেছিল বাপেক্সকে’
  • বাংলাদেশ ব্যাংক ও রাকাবের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর
  • আজ বুধবার, ১৮ ভাদ্র, ১৪৩৩ | ২ সেপ্টেম্বর, ২০২৬
    দেশজুড়ে

    আলফাডাঙ্গায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পিএম
    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পিএম

    আলফাডাঙ্গায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পিএম

    ফরিদপুরের আলফাডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

    ​বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরের খেলার মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) এ কে এম রায়হানুর রহমান।

    ​উদ্বোধনের পর দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় উপজেলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা সাঁতার, দাবা, কাবাডি ও হ্যান্ডবল ইভেন্টে অংশ নেয়। মাঠজুড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতা ক্রীড়াপ্রেমীদের মুগ্ধ করে।

    ​প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ী খেলোয়াড় ও দলগুলোর মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোজাম্মেল হক উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

    ​অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমানসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ। বক্তারা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…