এইমাত্র
  • কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদন কমেছে, আদানি পাওয়ারের বিবৃতি
  • ৬ মাসে ২ লাখ বাংলাদেশি নেয়ার খবর নাকচ মালয়েশিয়ার
  • আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র
  • কওমি শিক্ষার্থীদের কারিগরি প্রশিক্ষণের পরিকল্পনা সরকারের
  • র‌্যাব সদরদপ্তর হবে ১১তলা, ব্যয় ১৭২ কোটি টাকা
  • কিশোরগঞ্জে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার
  • সখীপুরে স্বাস্থ্য সহকারীর মরদেহ উদ্ধার
  • হাবিপ্রবির টিএসসিতে চেয়ার সংকট, সমাধানের আশ্বাস প্রশাসনের
  • ‘আমদানি নির্ভরতার কারণে জ্বালানি সংকট, পঙ্গু করে রেখেছিল বাপেক্সকে’
  • বাংলাদেশ ব্যাংক ও রাকাবের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর
  • আজ বুধবার, ১৮ ভাদ্র, ১৪৩৩ | ২ সেপ্টেম্বর, ২০২৬
    দেশজুড়ে

    ব্লাড ক্যানসার নিয়েও দমেনি বুশরা, এসএসসিতে ৯১ শতাংশ নম্বরসহ জিপিএ-৫

    মো. নজরুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট (ঝালকাঠি) প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম
    মো. নজরুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট (ঝালকাঠি) প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম

    ব্লাড ক্যানসার নিয়েও দমেনি বুশরা, এসএসসিতে ৯১ শতাংশ নম্বরসহ জিপিএ-৫

    মো. নজরুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট (ঝালকাঠি) প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম

    ব্ল্যাড ক্যান্সার আক্রান্ত বুশরা এবারের এসএসসি পরীক্ষায় ৯০ ভাগের বেশি নম্বর নিয়ে জিপিএ-৫ পেয়েছে। অথচ নবম ও দশম শ্রেণির অর্ধেক সময় কেটেছে তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার ওয়ার্ডে। টানা ৭ মাস ছিলেন জীবন-মরণের সন্ধিক্ষণে। এখনও প্রতি মাসে একবার কেমোথেরাপি এবং প্রতি তিনমাসে বিশেষ কেমোথেরাপি নিতে হয়। প্রতি মাস শেষের এই সময়টিতে শরীর এতোটাই নাজুক থাকে যে মাথাও তুলতে পারেন না তখন। এভাবেই ভীষণ কষ্টে মাথা তুলে এসএসসির শেষ কয়েকটি পরীক্ষা দিয়েছে বুশরা। চিকিৎসক বলেছিলেন বিশেষ সুবিধায় হাসপাতালে শুয়ে পরীক্ষা দিতে। ঠিক এখানেই অদম্য এই মেধাবী। সবার মতো করেই সমান সুযোগ নিয়ে সে তার স্বপ্নকে ছুঁতে চেয়েছে। এই আত্মবিশ্বাস আর পরিশ্রমই তাকে এনে দিয়েছে ঈর্ষণীয় সাফল্য।

    রসায়নে ৯৯, গণিতে ৯৭, উচ্চতর গণিতে ৯৭, জীববিজ্ঞানে ৯৫, পদার্থবিজ্ঞানে ৯৪, ইসলাম ও নৈতিক শিক্ষায় ৯৪, বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে ১৭৭ (গড়ে ৮৯), বাংলাদেশ ও বিশ্ব পরিচিতিতে ৮৫ ও ইংরেজি দুই পত্র মিলিয়ে ১৫৭ (গড়ে ৭৯) নম্বর পেয়েছে বুশরা। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতেও ৫০ নম্বরের মধ্যে ৯৪ গড়ে ৪৭ পেয়েছে বুশরা। এছাড়া অতিরিক্ত দুটি বিষয় শারীরিক শিক্ষা ও ক্যারিয়ার শিক্ষায় ৫০ করে ১০০ শতাংশ নম্বরই অর্জন করেছে। বুশরার ১৪টি বিষয়ে মোট নম্বর ১১৪২ যার গড় ৯১.৩৬। আক্ষেপ শুধু এটুকুই- যদি ইংরেজি দুই পত্রে ১৫৭ নম্বরের স্থলে ১৬০ পেতো তাহলেই নিশ্চিত হতো গোল্ডেন জিপিএ-৫।

    এতো অসুস্থতা আর পড়ার জন্য কম সময় পেয়েও কারও কাছে প্রাইভেট পড়েনি বুশরা। একা একা পড়েই রসায়নে ৯৯ সহ সব বিষয়ে ৯১ শতাংশের বেশি নম্বর নিয়ে জিপিএ-৫ পেয়েছে এই মেধাবী। বুশরা মেহজাবীনের ব্ল্যাড ক্যান্সার ধরা পড়ে ২০২৪ সালের ৫ জুলাই। দুই বছরের বেশি সময় ধরে তিনি লড়ছেন এই দুরারোগ্য ব্যাধির সঙ্গে।

    বুশরা মেহজাবীন জানান, আমি অসুস্থতায় এক বছরও ঠিকমতো পড়তে পারিনি। পরীক্ষায় কোনো এক্সট্রা প্রিভিলেইজ নেইনি। লাইব্রেরি বা হাসপাতালে শুয়ে বিশেষ সুবিধায় পরীক্ষা দেইনি। আলহামদুলিল্লাহ তবুও সব বিষয়ে গড়ে ৯১ শতাংশের বেশি নম্বর পেয়েছি। বাবা-মা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সবাই কাছে দোয়া চাই যেন আল্লাহ আমার স্বপ্ন পূরণ করেন।

    বুশরার পিতা বশির গাজী বলেন, মেয়েকে রিকশা ভাড়া দিলে রাগ করতো। হেঁটে চলাফেরা করতো। ঢাকায় হাসপাতালে শুয়েও পড়তে চাইতো। পড়ার প্রতি ওর এতো আগ্রহ- আল্লাহ ওর স্বপ্ন পূরণ করুন।

    ঝালকাঠি জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ও হরচন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু সাঈদ বাংলাদেশ বেতারকে জানান, এবারের এসএসসি পরীক্ষায় সারাদেশে যে ফলাফল সে তুলনায় আমাদের বিদ্যালয়ের ফলাফল ভালো। বুশরা মেহজাবিন ব্ল্যাড ক্যানসারে আক্রান্ত হয়েও মেধার স্বাক্ষর রেখেছে। সে জিপিএ ফাইভ পেয়েছে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…