এইমাত্র
  • অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু
  • কমিটি গঠনে ত্যাগীদের বাদ দেওয়া যাবে না, কমিটি-বাণিজ্যে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ইকবাল
  • ২০০৮-২০২৪ সালের নির্বাচন ছিল ভুয়া: পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী
  • এবার তড়িঘড়ি যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে নেয়া হলো নেতানিয়াহুর ছেলেকে
  • মমতা ব্যানার্জির ভাতিজির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • খোঁজ নেই টানেলে কর্মরত ৯০০ শ্রমিকের, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে সন্ধানের চেষ্টা
  • যুদ্ধের সময় পাশে থাকায় পুতিনকে ইরানের প্রেসিডেন্টের ধন্যবাদ
  • শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে উন্নীত করতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
  • ছাদভিত্তিক সৌর বিদ্যুতে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা
  • আজ বুধবার, ১৭ ভাদ্র, ১৪৩৩ | ২ সেপ্টেম্বর, ২০২৬
    দেশজুড়ে

    ডিবি হেফাজতে গ্রেপ্তার সিদ্ধার্থের ভাই ও বাবা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৮:৩২ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৮:৩২ পিএম

    ডিবি হেফাজতে গ্রেপ্তার সিদ্ধার্থের ভাই ও বাবা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৮:৩২ পিএম

    রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাসের বাবা ও ভাইকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

    শনিবার (২৯ আগস্ট) বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করে রংপুর মহানগর পুলিশের উপ-কমিশনার সনাতন চক্রবর্তী ইত্তেফাক ডিজিটালকে বলেন, ‘অনেকদিন ধরে তাদের ডাকা হচ্ছিল। পরে শনিবার বিকেলে সিদ্ধার্থ দাসের বাবা বিনয় দাস এবং ভাই পার্থ দাসকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে।’

    তাদের গ্রেপ্তার করা হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।’

    এর আগে ২২ আগস্ট রাতে ওই বাসা থেকে গণপতি (৬০), তার স্ত্রী প্রীতিলতা (৫০), স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী মেয়ে আগামী (২৫) এবং পঞ্চম শ্রেণি পড়ুয়া ছেলে প্রীয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়।

    চারজনকে হত্যার এ ঘটনায় নিহতের বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

    ওই দিন ভোরে একই এলাকা থেকে মুগ্ধ দাস (২৩) ও সিদ্ধার্থ দাস (১৯) নামের দুই তরুণকে গ্রেপ্তার করা হয়। রাতেই তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে পুলিশ জানায়।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…