এইমাত্র
  • কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদন কমেছে, আদানি পাওয়ারের বিবৃতি
  • ৬ মাসে ২ লাখ বাংলাদেশি নেয়ার খবর নাকচ মালয়েশিয়ার
  • আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র
  • কওমি শিক্ষার্থীদের কারিগরি প্রশিক্ষণের পরিকল্পনা সরকারের
  • র‌্যাব সদরদপ্তর হবে ১১তলা, ব্যয় ১৭২ কোটি টাকা
  • কিশোরগঞ্জে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার
  • সখীপুরে স্বাস্থ্য সহকারীর মরদেহ উদ্ধার
  • হাবিপ্রবির টিএসসিতে চেয়ার সংকট, সমাধানের আশ্বাস প্রশাসনের
  • ‘আমদানি নির্ভরতার কারণে জ্বালানি সংকট, পঙ্গু করে রেখেছিল বাপেক্সকে’
  • বাংলাদেশ ব্যাংক ও রাকাবের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর
  • আজ বুধবার, ১৮ ভাদ্র, ১৪৩৩ | ২ সেপ্টেম্বর, ২০২৬
    জাতীয়

    বিচারকরা এআইয়ের সহায়তা নিতে পারেন, নির্ভরতা নয়: আইনমন্ত্রী

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পিএম

    বিচারকরা এআইয়ের সহায়তা নিতে পারেন, নির্ভরতা নয়: আইনমন্ত্রী

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পিএম
    ছবি: ভিডিও থেকে

    আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিচারকরা রায় লেখার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তা নিতে পারেন, তবে এর ওপর নির্ভর করা যাবে না। তিনি বলেন, সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনার ক্ষেত্রে বিচারককে নিজের মেধা, প্রজ্ঞা, দূরদর্শিতা ও সততা প্রয়োগ করতে হবে। 

    আজ বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর এশিয়াটিক সোসাইটিতে আয়োজিত বাংলাদেশ এআই গভর্নেন্স সামার স্কুল-২০২৬ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    আইনমন্ত্রী বলেন, একজন বিচারক যখন রায় লিখবেন, তখন তিনি নথিপত্র ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই পরিচালিত হবেন। তিনি যদি সাক্ষ্য-প্রমাণগুলো খুব সূক্ষ্মভাবে পর্যালোচনা করে রায় লেখেন, তাহলে সেখানে কোনো সমস্যা হবে না। কিন্তু শুধুই এআইয়ের ওপর নির্ভর করলে, সেখানে হয়তো একটি চ্যালেঞ্জের বিষয় আসবে। তাই আমরা চাই না এআই নির্ভরতা তৈরি হোক। এআইয়ের সহায়তা নিতেই পারেন। যে কারও কাছ থেকেই সহায়তা নিতে পারেন। যেকোনো জায়গা থেকে আমরা শিক্ষা নিতে পারি। তবে সাক্ষ্য পর্যালোচনার ক্ষেত্রে বিচারককে নিজস্ব মেধা, প্রজ্ঞা, দূরদর্শিতা ও সততা প্রয়োগ করতে হবে।

    আসাদুজ্জামান বলেন, আমরা এআই আইনসংক্রান্ত বিষয়ে যাচাই-বাছাই করছি। সাইবার সিকিউরিটি ল’র সঙ্গে কীভাবে এটাকে যুক্ত করা যায়। যারা এ নিয়ে গবেষণা, সেমিনার-সিম্পোজিয়াম করছেন, তাদের পক্ষ থেকে যদি আমাদের এআই সংক্রান্ত আইন খসড়ার ক্ষেত্রে কোনো সহযোগিতার হাত বাড়াতে চায়, আমরা সাদরে গ্রহণ করব।

    এআই নিয়ে বিচারিক অঙ্গনে সবচেয়ে কঠিন সমস্যার মোকাবিলা করতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের দেশে এমনিতেই ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ অনেকটা কঠিন। এরপরও যদি এআই ব্যবহার করে কেউ মিসলিড করতে চান, তাহলে গরিব, মধ্যবিত্ত গোষ্ঠী আরও বেশি ঝুঁকিতে পড়বে। ক্ষমতাধররাও ঝুঁকিতে পড়বেন। এমনকি একজন বিচারকও এই এআইয়ের মাধ্যমে মেলাইন হতে পারেন। পক্ষে রায় না দিলে তাকে মেলাইন করতে যা যা করণীয়, তো করতে পারেন। তাই এআই ব্যবহার নিয়ে বিচারকদের অনেক বেশি সচেতন হওয়া প্রয়োজন।

    অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সোসাইটি অব জাস্টিস অ্যান্ড এআইয়ের (এসজেএআই) আহ্বায়ক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার তাসনুভা শেলী। সংস্থাটির উদ্যোগে গত ২৯ আগস্ট থেকে ৫ দিনব্যাপী এআইয়ের ওপর এই প্রশিক্ষণ শুরু হয়।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…