এইমাত্র
  • কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদন কমেছে, আদানি পাওয়ারের বিবৃতি
  • ৬ মাসে ২ লাখ বাংলাদেশি নেয়ার খবর নাকচ মালয়েশিয়ার
  • আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র
  • কওমি শিক্ষার্থীদের কারিগরি প্রশিক্ষণের পরিকল্পনা সরকারের
  • র‌্যাব সদরদপ্তর হবে ১১তলা, ব্যয় ১৭২ কোটি টাকা
  • কিশোরগঞ্জে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার
  • সখীপুরে স্বাস্থ্য সহকারীর মরদেহ উদ্ধার
  • হাবিপ্রবির টিএসসিতে চেয়ার সংকট, সমাধানের আশ্বাস প্রশাসনের
  • ‘আমদানি নির্ভরতার কারণে জ্বালানি সংকট, পঙ্গু করে রেখেছিল বাপেক্সকে’
  • বাংলাদেশ ব্যাংক ও রাকাবের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর
  • আজ বুধবার, ১৮ ভাদ্র, ১৪৩৩ | ২ সেপ্টেম্বর, ২০২৬
    দেশজুড়ে

    ঝোপের ভেতর থেকে বিদেশি এয়ার রাইফেল উদ্ধার করল র‍্যাব-১১

    সাদ্দাম হোসেন মুন্না খান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পিএম
    সাদ্দাম হোসেন মুন্না খান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পিএম

    ঝোপের ভেতর থেকে বিদেশি এয়ার রাইফেল উদ্ধার করল র‍্যাব-১১

    সাদ্দাম হোসেন মুন্না খান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পিএম

    নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি এয়ার রাইফেল উদ্ধার করেছে (র‍্যাব)। 

    গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার একটি ঝোপ থেকে অস্ত্রটি উদ্ধার করে র‍্যাব-১১-এর সিপিসি-১-এর একটি চৌকস আভিযানিক দল।

    বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে প্রেস রিলিজ এর মাধ্যমে নিশ্চিত করে র‍্যাব-১১।

    র‍্যাব জানায়, ফতুল্লার দক্ষিণ সস্তাপুরস্থ শিবু মার্কেট বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে প্যাসিফিক সোয়েটার ফ্যাক্টরি সংলগ্ন বালুর মাঠ এলাকায় ছিনতাইকারী ও মাদক কারবারি অবস্থান করছে এমন খবর পেয়ে র‍্যাবের একটি দল অভিযানে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যায়।

    পরে বালুর মাঠের আশেপাশের এলাকা ও ঝোপঝাড়ে তল্লাশি চালিয়ে একটি বিদেশি এয়ার রাইফেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

    র‍্যাব-১১, সিপিসি-১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো: মুহিত কবির সেরনিয়াবাত জানান,উদ্ধারকৃত বিদেশি এয়ার রাইফেলটি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

     অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদকমুক্ত সমাজ গঠনে র‍্যাবের নিয়মিত কঠোর অভিযানের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জনস্বার্থে অবৈধ অস্ত্র ও মাদক বিরোধী এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…