এইমাত্র
  • শিশুকেন্দ্রিক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করাই মূল লক্ষ্য: ববি হাজ্জাজ
  • রোববার নিজ শহর ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি
  • প্রথম বাংলাদেশি হিসেবে হৃদয়ের রেকর্ডময় ট্রিপল সেঞ্চুরি
  • ইসরায়েলে আসছে জার্মানির দেওয়া ‘ড্রাকন’ সাবমেরিন
  • পৃথিবীর তাপমাত্রা নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা
  • দেশে প্রায় ১৩ লাখ মেট্রিক টন সার মজুত রয়েছে: কৃষিমন্ত্রী
  • হরমুজে সৌদি তেলের ট্যাংকারে ইরানের ভয়াবহ হামলা, নিহত ফিলিপাইনের দুই নাবিক
  • কঙ্গোতে ইবোলা মহামারিতে প্রাণহানির সংখ্যা ছাড়াল ৩ হাজার
  • কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদন কমেছে, আদানি পাওয়ারের বিবৃতি
  • ৬ মাসে ২ লাখ বাংলাদেশি নেয়ার খবর নাকচ মালয়েশিয়ার
  • আজ বুধবার, ১৮ ভাদ্র, ১৪৩৩ | ২ সেপ্টেম্বর, ২০২৬
    দেশজুড়ে

    সংবাদ প্রকাশের পর

    পশু হাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পিএম
    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পিএম

    পশু হাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পিএম

    পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ হাটে অতিরিক্ত টোল আদায় এবং টোলের তালিকা প্রদর্শন না করার অভিযোগে অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। 

    বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে হাটে এ অভিযান পরিচালনা করেন দেবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন জিয়া।

    অভিযানকালে হাটে নির্ধারিত টোলের চেয়ে বেশি টাকা আদায় এবং টোলের তালিকা প্রদর্শন না করার অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৯ ও ৪০ ধারায় গরুর হাটে ১০ হাজার টাকা এবং ছাগলের হাটে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

    এছাড়া সরকার নির্ধারিত টোলের হার অনুযায়ী গরু প্রতি ৫৫০ টাকা এবং ছাগল প্রতি ১৫০ টাকার বেশি টোল আদায় না করার বিষয়ে হাটে উপস্থিত ইজারাদারের প্রতিনিধি, ক্রেতা-বিক্রেতাসহ সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হয়।

    এর আগে গত ৩০ আগস্ট ‘সময়ের কণ্ঠস্বর’-এ ভাউলাগঞ্জ হাটে অতিরিক্ত টোল আদায় এবং আদায়ের রশিদে টোলের পরিমাণ না লেখার অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। সংবাদে অভিযোগ করা হয়, হাটে নির্ধারিত টোলের বাইরে গরু প্রতি ৭০০ টাকা ও ছাগল প্রতি ২৫০ থেকে ৩০০ টাকা আদায় করা হচ্ছে। এছাড়া টোল আদায়ের পর রশিদে আদায়কৃত টাকার পরিমাণ না লিখে ক্রেতা-বিক্রেতাদের রশিদ দেওয়া হচ্ছে।

    এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন জিয়া বলেন, আমরা হাট ইজারাদারের প্রতিনিধিকে সতর্ক করেছি। ভবিষ্যতেও একই অনিয়ম হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। একই সাথে রশিদে টোলের হার উল্লেখের জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…