এইমাত্র
  • শিশুকেন্দ্রিক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করাই মূল লক্ষ্য: ববি হাজ্জাজ
  • রোববার নিজ শহর ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি
  • প্রথম বাংলাদেশি হিসেবে হৃদয়ের রেকর্ডময় ট্রিপল সেঞ্চুরি
  • ইসরায়েলে আসছে জার্মানির দেওয়া ‘ড্রাকন’ সাবমেরিন
  • পৃথিবীর তাপমাত্রা নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা
  • দেশে প্রায় ১৩ লাখ মেট্রিক টন সার মজুত রয়েছে: কৃষিমন্ত্রী
  • হরমুজে সৌদি তেলের ট্যাংকারে ইরানের ভয়াবহ হামলা, নিহত ফিলিপাইনের দুই নাবিক
  • কঙ্গোতে ইবোলা মহামারিতে প্রাণহানির সংখ্যা ছাড়াল ৩ হাজার
  • কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদন কমেছে, আদানি পাওয়ারের বিবৃতি
  • ৬ মাসে ২ লাখ বাংলাদেশি নেয়ার খবর নাকচ মালয়েশিয়ার
  • আজ বুধবার, ১৮ ভাদ্র, ১৪৩৩ | ২ সেপ্টেম্বর, ২০২৬
    জাতীয়

    রোববার নিজ শহর ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পিএম

    রোববার নিজ শহর ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পিএম

    রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ৬ সেপ্টেম্বর, রোববার নিজ শহর ঠাকুরগাঁও যাচ্ছেন। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটাই তাঁর প্রথম সফর।

    সফরের প্রথম দিনে রাষ্ট্রপতি একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। পরদিন তিনি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

    এ ছাড়া সংক্ষিপ্ত এই সফরে রাষ্ট্রপতি বাবা-মায়ের কবর জিয়ারত এবং এলাকার ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করবেন।

    কর্মসূচি অনুযায়ী, রাষ্ট্রপতির আগামী ৭ সেপ্টেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে।

    রাষ্ট্রপতির আগমনকে ঘিরে ঠাকুরগাঁওজুড়ে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। তাঁর সফরের সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই ঠাকুরগাঁও শহর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।


    এইচএসএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…