দেশে বর্তমানে প্রায় ১৩ লাখ মেট্রিক টন সার মজুত রয়েছে জানিয়ে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সারের সংকট তৈরির চেষ্টা করছে একটি সংঘবদ্ধ চক্র। গত কয়েকদিনে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বুধবার জাতীয় সংসদে সাংসদ আখতার হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, গত বছর একই সময়ে সরকারের গুদামে ১২ লাখ মেট্রিক টন সার মজুত ছিল। বর্তমানে গুদামে মজুত রয়েছে প্রায় ১৩ লাখ মেট্রিক টন। ফলে দেশে সার নেই—এমন বক্তব্য সঠিক নয়।
এইচএসএস